শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

ডিএনসি’র অভিযানে মাদক কারবারি শাওন ইয়াবা সহ আটক

চাঁদপুর প্রতিনিধি / ৮৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১

চাঁদপুর শহরের কুখ্যাত মাদক কারবারি শাওনকে ১১০ পিস ইয়াবা সহ আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ।

চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, আমদের নিয়মিত মাদক বিরোধী অভিযানে ১১০পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শাওন পাটওয়ারী (২৮) নামে মাদকব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে শহরের চেয়ারম্যানঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয়।শাওন পাটওয়ারী চেয়ারম্যানঘাট জিটিরোড পাটওয়ারী বাড়ীর মৃত রাজ্জাক পাটোয়ারীর ছেলে। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য ৫৫ হাজার টাকা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নিজ বসতঘর থেকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

চাঁদপুর জেলা ডিএসসি’র সহকারী পরিচালক একেএম দিদারুল আলম বলেন, এ বিষয়ে পরিদর্শক মোঃ মজিবুর রহমান বাদী হয়ে চাঁদপুর সদর মডেলথানায় ১টি নিয়মিত মামলা দায়ের করেন। মাদক বিরোধী এ ধরণের অভিযান অব্যাহত থাকবে থাকবে বলেও তারা জানায়।


এই ক্যাটাগরির আরো সংবাদ