শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

ডালিমের পুষ্টিগুন

হেলথ ডেস্ক / ৩০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১ নভেম্বর, ২০২১

 বাংলাদেশের সর্বত্রই অত্যন্ত পরিচিত একটি ফলেল নাম ডালিম। আমাদের দেশে ফলটি আরো দুটি নামে পরিচিত- বেদানা এবং আনার। তবে উদ্ভিদ বিজ্ঞানীরা একটু পার্থক্য সৃষ্টি করেছেন। তাদের মতে উন্নত জাতের ডালিমের নাম বেদানা বা আনার। নানান গুণাগুণে সমৃদ্ধ এই ফল রোগীর সুস্থতা বা দুর্বলতা কাটাতে দারুণভাবে কাজ করে।

এ ফলে আয়রণের পরিমান বেশি থাকায় দানাগুলো রক্তের মত লাল হয়। শিশুকাল থেকেই প্রায় প্রত্যেকে শুনেছে ডালিম খেলে রক্ত বাড়ে। তাছাড়াও ডালিমে রয়েছে অনেক পুষ্টিগুন ও বিভিন্ন ধরনের ভিটামিন।

অনেক ফলের তুলনায় ডালিমে বেশি ভিটামিন সি, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম এবং ফাইবার থাকে। অ্যান্টিঅক্সিড্যান্টও পরিমানে বেশি থাকে। পর্যাপ্ত পরিমানে ভিটামিন সি থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ও ত্বক ভাল রাখতে সাহায্য করে। ডালিমে ম্যাগনেসিয়াম থাকায় মানসিক চাপ কাটাতে, রাতে ভাল ঘুম হতে ও শরীরের স্নায়ুতন্ত্র ভাল রাখতে সাহায্য করে। ওজন কমাতেও উপকারি এই ফল। ডালিমে ফাইবার বেশি থাকাই দূর হতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা। ডালিমে রয়েছে ভিটামিন কে ও বি। আয়রণ বেশি থাকায় হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে। রক্তস্বল্পতায় ভোগা রোগীদের ডায়েটে এ কারণেই ডালিম আবশ্যিক।

ডালিমে পলিফেনল থাকায় অ্যান্টি-ইনফ্ল্যামেটরি হিসেবেও কাজ করে এটি। এত অ্যাঞ্জিয়োটেনসিন কনভার্টিং এনজাইম (এসিই) থাকে, যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে। এর ফলে যাঁদের হার্টের সমস্যা রয়েছে, তাঁদের জন্যও উপকারী এই ফল।

অনেকেই ডালিমের দানা চিবিয়ে রস খায়ে ছোবা ফেলে দেয়, যা ঠিক নয়। কারণ ডালিমের ছোবাতে অনেক পরিমান ফাইবার থাকে। যা না খেয়ে ফেলে দেওয়ায় শরীরে ফাইবারের পুষ্টি ভালোমতো পায় না।

তবে কিছু ক্ষেত্রে ডালিম কম বা পরিমিত ভাবে খাওয়া উচিৎ। যেমন- ডালিমে টাশিয়ামের মাত্রা বেশি থাকায় কিডনির সমস্যা থাকলে এটি খেলে তা বেড়ে যেতে পারে। ডায়াবেটিক রোগিদেরও কম খাওয়া উচিৎ ডালিম।

সূত্র : আনন্দবাজার


এই ক্যাটাগরির আরো সংবাদ