শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

ট্রেনে নাশকতাকারীদের শনাক্ত, দ্রুত গ্রেপ্তার: হারুন

দর্পণ ডেস্ক / ১২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩

রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেসের বগিতে আগুন দিয়েছে তাদের পরিচয় পাওয়া গেছে বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশিদ। তিনি জানান, বাসে যারা আগুন দিয়েছে তারা ছাড় পায়নি, ট্রেনে যারা আগুন দিয়েছে তারাও ছাড় পাবেনা। 

বৃহস্পতিবার সকালে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে রেলে আগুন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ বলেন, ট্রেনে আগুন দেয়া রাজনৈতিক কোন পাঠ নয়, এটা এক ধরনের দুর্বৃত্তায়ন।

মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, অনেকের নাম পেয়েছি, তাদের দ্রুতই গ্রেপ্তার করা হবে। যারা ট্রেনের বগিতে আগুন লাগিয়েছে তারা ছাড় পাবে না।

ভাড়াটিয়া অথবা টাকার বিনিময়ে যারা দুর্বৃত্তায়ন করছে, তাদের এসব কাজ থেকে সরে আসার আহবান জানান হারুন অর রশিদ। তিনি বলেন, যারা এই কাজ করছে সেই জায়গা থেকে সরে এসে নাশকতা-দুর্বৃত্তায়ন বন্ধ করুন। কোনো বড় ভাইয়ের নির্দেশে এই কাজটি করা মোটেও ঠিক নয়।

ডিবি প্রধান বলেন, যারা নাশকতা করতে চায় তাদের পরিচয় আমাদের জানাবেন, তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।

দুই-একটি বাস ও ট্রেনে আগুন দিয়ে নির্বাচন বন্ধ করা যাবে না বলে মনে করেন ডিবি প্রধান। তিনি বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। গোয়েন্দা তথ্য সংগ্রহ, চেকপোস্ট ও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে।

গেল ১৯ ডিসেম্বর ভোরে ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে ছেড়ে আসার পর মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে তেজগাঁও স্টেশনে ট্রেন থামিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে আগুনে পুড়ে যায় তিনটি বগি, মারা যায় চারজন।

এ ঘটনায় সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছেন আইনশৃঙ্খলারক্ষা বাহিনীর সদস্যরা। ঘটনার পর মামলাও করেছে রেলওয়ে পুলিশ, চলছে তদন্ত।


এই ক্যাটাগরির আরো সংবাদ