শিরোনাম
শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

টানা তৃতীয় দিনেও ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

বাণিজ্য ডেস্ক / ২৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২

শেয়ারদরে নিচের সার্কিট ব্রেকার ২ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ করার সিদ্ধান্ত বৃহস্পতিবার (২১ এপ্রিল) কার্যকর হয়েছে। তবে এর নেতিবাচক কোনো প্রভাব এদিন লেনদেনের প্রথম ঘণ্টায় দেখা যায়নি। উল্টো লাগাতার পতনের পর টানা তৃতীয় দিনে ঊর্ধ্বমুখী ধারায় চলতে দেখা গেছে শেয়ারবাজারে।

বেলা ১১টায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের প্রথম ঘণ্টা শেষে মাত্র ১৪ কোম্পানির শেয়ার ২ শতাংশের বেশি দর হারিয়ে কেনাবেচা হতে দেখা গেছে।

এগুলো হলো- প্রাইম ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক, ফ্যামিলিটেক্স, কাট্টলী টেক্সটাইল, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, রেনউয়িক যজ্ঞেশ্বর, ইউনাইটেড ইন্স্যুরেন্স, বিআইএফসি, সোনারগাঁও টেক্সটাইল, আরএসআরএম স্টিল, নিটল ইন্স্যুরেন্স, নর্দার্ন ইন্স্যুরেন্স এবং জেমিনি সী ফুডস। এর মধ্যে লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট শেষে কেনাবেচা হচ্ছে প্রিমিয়ার ব্যাংকের শেয়ার।

এ সময় আজকের সার্কিট ব্রেকারের সর্বনিম্ন দরে (৫ শতাংশ বা প্রায় ৫ শতাংশ কম দরে) কেনাবেচা হচ্ছিল মাত্র চার কোম্পানির শেয়ার। এগুলো হলো- ফ্যামিলিটেক্স, আইসিবি ইসলামিক ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক এবং প্রাইম ব্যাংক।

সার্বিক হিসাবে লেনদেনের প্রথম ঘণ্টা শেষে ডিএসইতে ২৩৬ কোম্পানির শেয়ার দর বেড়ে কেনাবেচা হচ্ছিল। দর হারিয়ে কেনাবেচা হচ্ছিল ৭৭ শেয়ার এবং দর অপরিবর্তিত অবস্থায় কেনাবেচা হতে দেখা যায় ৫০ শেয়ারকে।

বেশিরভাগ শেয়ার দর বেড়ে কেনাবেচা হওয়ার প্রভাব মূল্য সূচকে ছিল। প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২০ পয়েন্ট বেড়ে বেলা ১১ টায় ৬৬২৬ পয়েন্টে অবস্থান করছিল। যদিও লেনদেনের প্রথম ৩৭ মিনিট শেষে টানা ৩৭ পয়েন্ট বেড়ে সূচকটি ৬৬৪৩ পয়েন্ট পর্যন্ত উঠেছিল।

লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসইতে ২০৯ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। ৫ শতাংশের ওপর দর বেড়ে দরবৃদ্ধির শীর্ষে অবস্থান করছিল জেএমআই হসপিটাল রিক্যুইজিট, ইউনাইটেড ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, ইস্টার্ন ল্যুব্রিকেন্টস, প্রগ্রেসিভ লাইফ ও আইপিডিসির শেয়ার।

২০ কোটি টাকার লেনদেন নিয়ে শীর্ষে অবস্থান করছিল- বেক্সিমকো লিমিটেড। ১০ থেকে ১৮ কোটি টাকা লেনদেন নিয়ে এর পরের অবস্থানে ছিল- সোনালী পেপার, জেএমআই হসপিটাল রিক্যুইজিট এবং বেক্সিমকো লিমিটেড এবং আইপিডিসি।


এই ক্যাটাগরির আরো সংবাদ