শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

জোর করে কেটে নেওয়া হচ্ছে কৃষিজমির মাটি : মারধর ও হয়রানির শিকার

মো.ইসহাক হোসাইন: / ১৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩

গ্রামের মাঠজুড়ে চাষ হয় ধান, গম, ধঞ্চে, ডাটা, সরিষা, লাউ, কুমড়াসহ বিভিন্ন শস্য। চারপাশে রয়েছে বসতবাড়ি। তবে অবাধে, জোরপূর্বক ফসলি জমির মাটি কেটে নিচ্ছে রাতের আঁধারে।
সরেজমিনে গিয়ে হাজীগঞ্জ উপজেলার পশ্চিম গন্ধর্ব্যপুর ইউনিয়নে দেখা যায়,  জমি থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে নিয়ে গেছে।ফলে জমি পুকুরে পরিণত হবার উপক্রম হয়েছে। এসব মাটি রাতের আঁধারে নিয়ে যাওয়া হচ্ছে এবং ঘটনার স্থানে ভেকু দেখা গিয়েছে। এরইমধ্যে ৩৪ একর জমির মাটি কেটে নেওয়া হয়েছে।
প্রভাবশালীরা হলেন, মফিজুল ইসলাম, পিতা মৃত -আঃ রহমান মাষ্টার, মো. রায়হান মুন্সী পিতা মৃত – আবুল খায়ের, মো. কাইয়ুম হোসেন পিতা -রঞ্জন আলী,(ভেকুর মালিক) ।
ভেকুর মালিক জানান, ভেকু ভাড়া নিয়েছে মাটি কাটার বিষয়ে তারা জানান । কিন্তু মজিবুর রহমান জানান, ফসলি জমির মাটি তারা বিক্রি করেননি। জোরপূর্বক মাটি কাটা হচ্ছে। এই বিষয়ে গত ২০ জুলাই (বৃহস্পতিবার) সহকারী কমিশনার (ভূমি) হাজীগঞ্জ, চাঁদপুর অভিযোগ করা হয়েছে। কিন্তু তারা কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেননি।পরে আবার ও ২৬  জুলাই (বুধবার) এ ব্যাপারে পুনরায় সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম এবং অফিসার ইনচার্জ হাজীগঞ্জ এর বরাবর দরখাস্ত করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ