চাঁদপুরের জেলা গোয়েন্দা শাখার অভিযানে ৩০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি কে গ্রেফতার করা হয়েছে ।
শুক্রবার (২১ মে) দুপুর ২টায় জেলা গোয়েন্দা শাখার এসআই/মোঃ আব্দুছ ছালাম, এএসআই/বাহার উদ্দিন ও সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে সদর মডেল থানাধীন কোটরাবাদ সাকিনস্থ কালু শেখ এর বাড়ীর পশ্চিম পার্শ্বে বহরিয়া টু চাঁদপুর পাকা সড়কের উপর হইতে মাদক কারবারি মোঃ ফয়েজ গাজী(২৩), পিতা-মোঃ শাহজাহান গাজী, মাতা-সাজুদা বেগম, সাং-বহরিয়া(গাজী বাড়ী), ওয়ার্ড নং-০৭, ১০নং লক্ষীপুর ইউপি, থানা-সদর, জেলা-চাঁদপুর কে ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।
আসামীর বিরুদ্ধে সদর মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে।