শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

জেলার ১৩ এসপিসহ ২৫ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক / ২৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০

বাংলাদেশ পুলিশের ১৩ জেলার পুলিশ সুপারসহ এই পদমর্যাদার ২৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পৃথক চারটি প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। তবে ইতোমধ্যে ইউনিয়ন ও পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষিত জেলাগুলোর কর্মকর্তাদের বদলির আদেশ নির্বাচন সম্পন্ন হওয়ার পর নির্বাচনি বিধিমালা অনুযায়ী কার্যকর হবে।

বদলি কর্মকর্তাদের মধ্যে ডিএমপির উপকমিশনার (ডিসি) মীর মোদাস্সের হোসেনকে রাঙ্গামাটি, বরিশাল মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ জাহাঙ্গীর মল্লিককে বরগুনায়, স্পেশাল ব্যাটেলিয়ন-১ এর মোহাম্মদ জাকারিয়াকে মৌলভীবাজারে, পুলিশ সদর দফতরের এআইজি মোহাম্মদ জহিরুল ইসলামকে মাগুরা, পুলিশ সদর দফতরের এআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে ঠাকুরগাঁও, পুলিশ সদর দফতরের এআইজি আয়েশা সিদ্দিকাকে গোপালগঞ্জ, পুলিশ স্টাফ কলেজের মো. হাসান নাহিদ চৌধুরীকে শেরপুর এবং খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) এমএম শাকিলউজ্জামানকে রাজবাড়ী জেলায় এসপি হিসেবে বদলি করা হয়েছে।

নৌ-পুলিশের মো. আবদুল্লাহ আরেফকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের এসপি, এপিবিএনের মো. হেদায়েতুল ইসলামকে হবিগঞ্জের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট, সিআইডির বিশেষ পুলিশ সুপার বেগম তাসমিল্লাহ তাহলীলকে সদর দফতরের পুলিশ সুপার, কক্সবাজার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের তারিকুল ইসলামকে এপিবিএনে, সিআইডির বিশেষ পুলিশ সুপারকে সৈয়দ জান্নাত আরাকে কুড়িগ্রামে এসপি হিসেবে বদলি করা হয়েছে।

মৌলভীবাজার জেলার ফারুক আহমেদকে কুমিল্লা জেলার এসপি, বরগুনার মারুফ হোসেনকে বরিশাল জেলার পুলিশ সুপার, কুড়িগ্রাম জেলার মোহাম্মদ মোহিবুল ইসলাম খানকে পাবনা জেলায়, শেরপুর জেলার কাজী আশরাফুল আজীমকে গাজীপুর জেলার পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।

রাঙ্গামাটি জেলার আলঙ্গীর কবিরকে পুলিশ সদর দফতরে, বরিশাল জেলার সাইফুল ইসলামকে সিআইডিতে, কুমিলা জেলার সৈয়দ নুরুল ইসলামকে ডিএমপির ডিসি, পাবনা জেলার শেখ রফিুকল ইসলামকে পুলিশ সদর দফতরে, গোপালগঞ্জের মুহাম্মদ সাইদুর রহমান খানকে সিআইডিতে, মাগুরা জেলার খান মুহাম্মদ রেজোয়ানকে সিআইডিতে, ঠাকুরগাঁও জেলার মোহাম্মদ মনিরুজ্জামানকে এপিবিএন, রাজবাড়ী জেলার মিজানুর রহমানকে সিআইডিতে এসপি হিসেবে বদলি করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ