শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

জাবি ভর্তি পরীক্ষার চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে ১৮ মে

ঢাকা ব্যুরো / ৪৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১ মে, ২০২১

আগামী মে মাসের ১৮ তারিখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। শনিবার (১ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক আবদুস সালাম মিঞা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের নির্দেশক্রমে সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা শুরুর তারিখ, আবেদনের যোগ্যতা, আবেদন ফি, আসন বন্টন এবং ভর্তি পরীক্ষা পদ্ধতিসহ আবেদনের বিস্তারিত নিয়মাবলি কেন্দ্রীয় ভর্তি কমিটির আগামী ১৮ মে তারিখে অনুষ্ঠিতব্য সভায় চূড়ান্ত করা হবে।’’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘‘করোনা পরিস্থিতি বিবেচনা এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সাথে সমন্বয় পূর্বক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময় সূচি নির্ধারণ করা হবে।

এর আগে গত ২৯ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির ৫ম বৈঠকে ‘এ’, ‘বি’, ‘সি’, ‘ডি’ ও ‘ই’ ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদন ফি ছিল ৬০০ টাকা থেকে বৃদ্ধি করে ১১০০ টাকা করা হয়। একইসঙ্গে ইনিস্টিটিউটগুলোতে ভর্তি পরীক্ষার আবেদন ফি ৪০০ টাকা থেকে বৃদ্ধি করে ৭০০ টাকা করা হয়। তবে শিক্ষার্থীদের তীব্র সমালোচানার মুখে ভর্তি আবেদনের জন্য সুপারিশকৃত পদ্ধতি বাতিল করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ