শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

জাপা‌নের উপহা‌রের ৭ লা‌খ ৮১ হাজার ভ্যাকসিন ঢাকার প‌থে

নিউজ ডেস্ক / ২৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১

বাংলাদেশকে জাপানের দেওয়া উপহারের ভ্যাকসিনের চতুর্থ চালান ঢাকায় আসছে। এ চালা‌নে সাত লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ ভ্যাকসিন র‌য়ে‌ছে। এগুলো অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার।

শুক্রবার জাপানের স্থানীয় সময় রাত ৯টা ৪৫ মিনিটে ভ্যাকসিন বহনকারী নিপ্পন এয়ার ওয়েজের একটি কার্গো ফ্লাইট ঢাকার উদ্দেশে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে।

টোকিওতে বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। দূতাবাস জানায়, বাংলাদেশকে জাপানের দেওয়া উপহারের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের চতুর্থ চালান ঢাকায় আসছে। সাত লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ টিকা বহনকারী নিপ্পন এয়ার ওয়েজের একটি কার্গো ফ্লাইট জাপা‌নের স্থানীয় সময় রাত ৯টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে। ভ্যাকসিনগু‌লো শ‌নিবার ঢাকায় পৌঁছা‌বে। ফ্লাইট ছাড়ার সময় বিমানবন্দরে রাষ্ট্রদূত শাহাবু‌দ্দিন আহমেদ সেখা‌নে উপ‌স্থিত ছি‌লেন।

দূতাবাস আরও জানিয়েছে, জাপা‌নের উপহা‌রের ৩০ লাখ ভ্যাকসিনের ম‌ধ্যে এ চালানসহ মোট ২৪ লাখ টিকা বাংলাদে‌শে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

২৪ জুলাই জাপান থেকে উপহারের অ্যাস্ট্রাজেনেকার দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ ভ্যাকসিনের প্রথম চালান দেশে পৌঁছায়। এরপর ৩১ জুলাই দ্বিতীয় চালানে সাত লাখ ৮১ হাজার ৩২০ ডোজ ভ্যাকসিন দেশে আসে। সব‌শেষ গত ২ আগস্ট আসে উপহা‌রের আরও ছয় লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ ভ্যাকসিন।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি কোভ্যাক্সের আওতায় ১৫টি দেশের জন্য অ্যাস্ট্রাজেনেকার এক কোটি ১০ লাখ ডোজ ভ্যাকসিন উপহারের ঘোষণা দিয়েছিলেন। সে তালিকায় বাংলাদেশের নামও রয়েছে। সেখান থেকেই ৩০ লাখের বেশি ডোজ ভ্যাকসিন পাচ্ছে বাংলাদেশ।


এই ক্যাটাগরির আরো সংবাদ