শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

জাপানের কাছে বাজেট সহায়তা চেয়েছে বাংলাদেশ

দর্পণ ডেস্ক / ১১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

বাংলাদেশকে বিভিন্ন প্রকল্পে সহায়তার পাশাপাশি এবার বাজেটে সহায়তা চেয়েছে সরকার। সোমবার সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোর সাথে বৈঠকে এ সহায়তা চেয়েছেন।

বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, জাপানের অর্থায়নে যেসব উন্নয়ন প্রকল্প চলছে, সেগুলো চলমান থাকবে। এছাড়া ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হয়েছে।

অর্থ উপদেষ্টা বলেন, জাপান বাংলাদেশের উন্নয়নের বড় অংশীদার। তারা এতোদিন মূলত প্রকল্প সহায়তা দিয়েছে। এবার তাদের কাছে বাজেট সহায়তা চাওয়া হয়েছে। জাপান এ বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলে জানিয়েছে তিনি।

দেশের অর্থনৈতিক সংকট মোকাবেলায় জাপানের কাছ থেকে আরও বেশি বাজেট সহায়তা চেয়ে ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলেও জানান উপদেষ্টা।

তিনি বলেন, ‘জাপানের কাছ থেকে অত্যন্ত ইতিবাচক একটা আশ্বাস পেয়েছি। এই ব্যাপারে আর কোনো দ্বিধা নেই। ভবিষ্যতে আরও প্রকল্পের জন্য ওরা আমাদেরকে বিবেচনা করছে।’

জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোর বলেছেন, ‘তোমাদের বিষয়ে আমরা খুবই খুশি। এখন স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে’। আমি বলেছি, স্থিতিশীলতা ফিরে আসতে শুরু করেছে।’

এসময় ব্যাংক খাত, এনবিআর ও বিভিন্ন সংস্থার সংস্কারের পাশাপাশি ব্যবসার পরিবেশ উন্নয়নের পরামর্শ দেন জাপানি রাষ্ট্রদূত।

প্রসঙ্গত, ঢাকায় মেট্রোরেল, কক্সবাজারের মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র ও সমুদ্র বন্দরসহ আওয়ামী লীগ সরকারের একাধিক মেগাপ্রকল্পে যুক্ত হয়েছে জাপান। বর্তমানে বাংলাদেশে প্রায় ৩৫০টি জাপানি প্রতিষ্ঠান কাজ করছে। প্রতিষ্ঠানগুলো মোট বিনিয়োগ ৩৮০ মিলিয়ন ডলারেরও বেশি।


এই ক্যাটাগরির আরো সংবাদ