শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

জাতীয় বাজেটের ৬০ শতাংশ জোগান দেয় এনবিআর

নিজস্ব প্রতিবেদক / ২৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০

জাতীয় বাজেটের প্রায় ৬০ শতাংশ জোগান দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বলে মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

বুধবার (৯ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় এনবিআরের সম্মেলন কক্ষে ‘জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ (১০-১৫ ডিসেম্বর) ২০২০’ উদযাপন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এনবিআর চেয়ারম্যান বলেন, জাতীয় রাজস্ব বোর্ড দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রেখে চলেছে।  এ বিভাগ দেশের মোট রাজস্ব লক্ষ্যমাত্রার প্রায় ৮৬ শতাংশ সংগ্রহের পাশাপাশি জাতীয় বাজেটের প্রায় ৬০ শতাংশ যোগান দিয়ে থাকে। দিন দিন বাড়ছে উন্নয়ন বাজেটের আকার। বড় হচ্ছে দেশের অর্থনীতি। বর্ধিত বাজেট বাস্তবায়নে অধিক অর্থের প্রয়োজন। এক্ষেত্রে অভ্যন্তরীণ উৎসের মধ্যে প্রথম স্থানে অবস্থান করছে ভ্যাট। এনবিআরের আহরিত অর্থের ৫০ শতাংশেরও অধিক আহরিত হয় ভ্যাট থেকে।

তিনি বলেন, ভ্যাট একটি আধুনিক ও পরোক্ষ কর ব্যবস্থা যা সব নাগরিক দিয়ে থাকেন।  ভ্যাট প্রদানের বিষয়ে সাধারণ মানুষ যতবেশী অবহিত হবেন, কর আহরণ তত বৃদ্ধি পাবে। তাই ভ্যাট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও জনগণকে উদ্ধুদ্ধ করে যথাযথ ভ্যাট প্রদানের মাধ্যমে দেশের উন্নয়ন ত্বরান্বিত করার প্রয়াসে প্রতি বছরের মতো  এবারও ১০ ডিসেম্বর ‘জাতীয় ভ্যাট দিবস’ ও ১০-১৫ ডিসেম্বর ‘ভ্যাট সপ্তাহ-২০২০’ দেশব্যাপী পালিত হচ্ছে।

ভ্যাট দিবসের কার্যক্রম তুলে ধরে এনবিআর চেয়ারম্যান বলেন, ভ্যাট দিবস যথাযথভাবে উদযাপনের জন্য ভ্যাট সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রচার কার্যক্রমের অংশ হিসেবে দেশের সব মোবাইল কোম্পানির মাধ্যমে মোবাইল ফোন গ্রাহকদের ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত এসএমএসের মাধ্যমে অবহিত করা হবে। রেডিও, টেলিভিশন, প্রিন্ট মিডিয়া, অনলাইনভিত্তিক মিডিয়া ইত্যাদি জাতীয় গণমাধ্যমে ব্যাপক প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এ বছর ভ্যাট দিবসের অন্যতম আকর্ষণ-ভ্যাটদাতারা পণ্য বা সেবা ক্রয়ের সময় ইএফডি মেশিনের চালান ব্যবহার করে প্রতি মাসে অনুষ্ঠিত লটারিতে অংশগ্রহণ করতে পারবেন। এজন্য ভ্যাট চালানটি সংরক্ষণ করতে হবে বলে জানান তিনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ