শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

জাতীয় পতাকার নকশা বিকৃতি : শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

দর্পন রিপোর্ট / ৩৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০

মহান বিজয় দিবসে জাতীয় পতাকার নকশা বিকৃতি করে অবমাননা করায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ৮ শিক্ষকসহ ৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ।

বৃহস্পতিবার সন্ধ্যায় মেট্রোপলিটন তাজহাট থানায় এ অভিযোগ করা হয়।

অভিযোগে বলা হয়, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বিশ্ববিদ্যালয়ের স্মৃতি ফলকের সামনে জাতীয় পতাকার সবুজের মধ্যে লাল অংশ গোলাকার না করে বিকৃতি করে আয়তকার করে প্রদর্শন করা হয়েছে। এছাড়া পতাকাটি নিম্নমুখী করে পায়ের নিচে ফেলা হয়।

যাদের অভিযুক্ত করা হয়েছে তারা হলেন- বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তবিউর রহমান প্রধান, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পরিমল চন্দ্র বর্মণ, ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক শামীম হোসেন, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক সোহাগ আলী, মার্কেটিং বিভাগের সহকারী প্রক্টর ও সহকারী অধ্যাপক মাহামুদুল হাসান, সমাজবিজ্ঞান বিভাগের রামপ্রসাদ বর্মণ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক বাসক রহমতুল্লাহ, একই বিভাগের সহকারী অধ্যাপক কাইয়ুম, পিএস আমিনুর রহমান। এছাড়া আরও ৮-৯ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

মামলায় বলা হয়- ৪নং আসামি বিষয়টি ফেসবুকে পোস্ট দিলে পরদিন ১৭ ডিসেম্বর সবার দৃষ্টিগোচর হয়। এছাড়া আসামিরা স্বেচ্ছায় জাতীয় পতাকার বিধি মামলার ব্যত্যয় ঘটিয়েছেন। এছাড়া ১নং আসামি তার ফেসবুকে স্বীকারোক্তিমূলক পোস্ট দিয়েছেন বলে উল্লেখ করা হয়।

এর আগে ছাত্রলীগ ও মহানগর যুবলীগ এ ঘটনার প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল করে।

এদিকে অভিযোগ উঠেছে মহান বিজয় দিবস দায়সারাভাবে পালন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দিবসটি উপলক্ষে ক্যাম্পাসে আলোকসজ্জা করা হয়নি।  এমন দিনেও ক্যাম্পাসে অনুপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ।

এর আগে গত ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসেও বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা বধ্যভূমিতে শ্রদ্ধা জানায়নি প্রশাসন। সেদিনও ক্যাম্পাসে অনুপস্থিত ছিলেন উপাচার্য। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ জানায় বিশ্ববিদ্যালয় অধিকার সুরক্ষা পরিষদ।

তাজহাট মেট্রোপলিটন থানার পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ