শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

জাতীয় নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র জনগণ প্রত্যাখ্যান করবে: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক / ৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ষড়যন্ত্র জনগণ প্রত্যাখ্যান করবে।

মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “এই দেশের মানুষ নির্বাচনের পথে কোনো বিলম্ব বা বাধা সৃষ্টি করার রাজনৈতিক কৌশল প্রত্যাখ্যান করবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষ গত ১৬-১৭ বছর ধরে ভোটাধিকার আদায়ের জন্য লড়াই করে এসেছে। এই সময়ে হাজারো মানুষ শহীদ হয়েছেন। তারা ভোটাধিকার আদায়, গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা এবং একটি ন্যায্য সামাজিক ব্যবস্থা গড়ে তোলার জন্য রক্ত দিয়েছে। এসব অর্জন কেবল সম্ভব হবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিকভাবে নির্বাচিত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হলে।”

সালাহউদ্দিন আহমেদ জাতীয় ঐক্যমত্য কমিশন চলমান থাকাকালীন রাজনৈতিক বিক্ষোভকে স্ববিরোধী উল্লেখ করেন। তিনি বলেন, “জাতীয় ঐক্যমত্য কমিশন আগামীকাল তার পরবর্তী সভা ডেকেছে। এই আলোচনার মধ্যেই একই দাবিতে রাজপথে বিক্ষোভের প্রয়োজনীয়তা কতটা তা জনগণ বিবেচনা করবে।”

তিনি পিআর পদ্ধতি নিয়ে মন্তব্য করে বলেন, “নিম্নকক্ষের নির্বাচনে পিআর পদ্ধতি নিয়ে ঐকমত্য কমিশনে কোনো আলোচনা হয়নি। যারা এখন পিআর পদ্ধতির দাবিতে আন্দোলন করছে, তারাও ওই আলোচনায় অংশগ্রহণ করেছিল। যদি কোনো রাজনৈতিক দল মাঠে এই দাবি উত্থাপন করে, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আমাদের বিরোধী মতামতও প্রকাশ করব।”

সালাহউদ্দিন আরও বলেন, “পিআর পদ্ধতি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি বা নির্বাচনী ইতিহাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এই পদ্ধতিতে সরকারের কার্যক্রম দুর্বল হয়ে যায়। সাধারণ সংখ্যাগরিষ্ঠতা নিয়েই সরকার গঠন করা কঠিন হয়ে পড়ে, ফলে অস্থিতিশীল সরকার ব্যবস্থা এবং স্থায়ীভাবে জোটভিত্তিক সংসদ ও জোট সরকার গঠিত হয়। এর ফলে জাতির আকাঙ্ক্ষা পূরণ করা অসম্ভব হয়ে পড়ে।”


এই ক্যাটাগরির আরো সংবাদ