শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

জাতীয় সংসদকে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দর্পণ ডেস্ক / ৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতীয় সংসদকে সব ইস্যুতে আলোচনা ও বিতর্কের কার্যকর কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। সংসদে যুক্তিপূর্ণ তর্ক-বিতর্কের মধ্য দিয়েই জাতির জন্য গ্রহণযোগ্য সমাধান বেরিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রাজধানীর ধানমন্ডি আবাহনী ক্লাব মাঠ প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় স্বার্থে ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, সংসদে মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে সবাইকে এক থাকতে হবে। তিনি উল্লেখ করেন, রাজনীতি একটি গতিশীল প্রক্রিয়া—জনগণের প্রত্যাশা, সময়ের দাবি ও তারুণ্যের চাহিদা অনুযায়ী রাজনৈতিক দলগুলোর ইশতেহার, লক্ষ্য ও ঘোষণাপত্র পরিবর্তনযোগ্য হওয়া উচিত।

তরুণদের সক্রিয় অংশগ্রহণ রাজনীতিকে শক্তিশালী করবে বলে মন্তব্য করে তিনি জানান, নতুন রাজনৈতিক শক্তি হিসেবে এনসিপি ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে এবং ভবিষ্যতে আরও বিস্তৃত জনসমর্থন পেতে পারে।

পরে মন্ত্রী রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ