শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশ ও সাইপ্রাসের প্রতিদ্বন্দ্বিতা

দর্পণ ডেস্ক / ২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

আগামী ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনের ভোট। এ পদে বাংলাদেশ ও সাইপ্রাস প্রতিদ্বন্দ্বিতা করবে, তবে ফিলিস্তিন তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বাংলাদেশের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-কে। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে সমন্বিত কূটনৈতিক প্রচারণা নিশ্চিতের নির্দেশও দিয়েছেন।

আঞ্চলিক আবর্তন নীতিমালা অনুযায়ী এশিয়া-প্যাসিফিক গ্রুপ থেকে এই সভাপতি নির্বাচিত হবেন। বাংলাদেশ এর আগে ২০২১ সালে ৭৬তম অধিবেশনের সহসভাপতি ও ২০১৬-১৭ সালে ৭১তম অধিবেশনের সহসভাপতির দায়িত্ব পালন করেছে। ১৯৮৬-৮৭ সালে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন।


এই ক্যাটাগরির আরো সংবাদ