শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন

জাতির পিতার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ শস্যচিত্রে বঙ্গবন্ধু: বাহাউদ্দিন নাছিম

নিজস্ব প্রতিবেদক / ২৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৩ মার্চ, ২০২১

আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শস্যচিত্রে জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় বাস্তবায়ন পরিষদের প্রধান পৃষ্ঠপোষক এবং আহ্বায়ক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন সবার নেতা। তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ শস্যচিত্রে বঙ্গবন্ধু। জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়েই শস্যের মাধ্যমে তার মুখচ্ছবি ফুটিয়ে তোলা হয়েছে।

তিনি শনিবার বিকালে বগুড়ার শেরপুর উপজেলার বালেন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত ‘শস্যচিত্রে জাতির পিতা বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান সাহিনের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সহ-সভাপতি আবদুর রাজ্জাকের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ।

অন্যদের মধ্যে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবর রহমান, সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শাহ্ জালাল মুকুল, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মনোয়ারুল ইসলাম বিপুল, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কোবাদ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত প্রমুখ বক্তব্য দেন।

উপস্থিত ছিলেন- জেলা মহিলা লীগের যুগ্ম সম্পাদক ও শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান হেফাজত আরা মিরা, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন রিক্তা এবং আওয়ামী লীগ নেতা শাহ জামাল সিরাজী প্রমুখ।

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বালেন্দা গ্রামে ১০০ বিঘা জমিতে দুই ধরনের ধানের চারার মাধ্যমে বঙ্গবন্ধুর অবয়ব ফুটে তোলা হয়েছে। ২০১৯ সালে চীনে তৈরি শস্যচিত্রের আয়তন ছিল আট লাখ ৫৫ হাজার ৭৮৬ বর্গফুট। আর বগুড়ার শেরপুরের বালেন্দা গ্রামে শস্যচিত্রে বঙ্গবন্ধুর আয়তন ১২ লাখ ৯২ হাজার বর্গফুট। রেকর্ড ভঙ্গ করায় এটা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেতে যাচ্ছে। ইতোমধ্যে গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ডের দু’জন প্রতিনিধি পরিদর্শন করেছেন। আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনের আগেই এ ব্যাপারে ঘোষণা আসবে বলে প্রতিনিধিরা জানিয়েছেন।

  • তথ্যসূত্রঃ যুগান্তর 


এই ক্যাটাগরির আরো সংবাদ