শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

জলবায়ু কর্ম-২০২৪ এ জাতীয় পর্যায়ে প্রথম স্থান পেল চাঁদপুরের নাবা

মহসিন হোসাইন / ৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

ক্লাইমেট অ্যাকশন চ্যাম্পিয়নশিপ- ২০২৪ এর চূড়ান্ত পর্বে জাতীয় পর্যায়ে প্রথম হয়েছেন নাওমি হক নাবা।

গত সোমবার(২৩ডিসেম্ব) ঢাকা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে আয়োজিত হয় এ অনুষ্ঠান।

জানা যায়, দেশের ৫৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬৫২ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বিভাগীয় পর্যায়ে সেরা তিন বিজয়ীদের নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতা। জলবায়ু পরিবর্তনে তরুণদের সচেতন করতে একাধিক কর্মশালা, আলোচনা ও উপস্থাপনা ছিল এ প্রতিযোগিতায়।

এসময় শিক্ষার্থীরা চিত্রাঙ্কন, দেয়ালিকা, প্রকল্প প্রদর্শনী, আইডিয়া উপস্থাপনের পাশাপাশি নানা আয়োজনে অংশ নেয়।

পাশপাশি এই চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের গবেষণার সুযোগ করে দিয়েছে। উল্লেখ্য, প্রতিযোগিতায় প্রতি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের বিশেষ বৃত্তি প্রদান করা হবে।

পাশাপাশি আগামী ২৬-৩১ ডিসেম্বর কাঠমান্ডুতে অনুষ্ঠিত বিশ্ব ক্লাইমেট অ্যাকশন চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে এই শিক্ষার্থীরা। নাবা চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বড় লক্ষীপুর গ্রামের নুরুল হক ও রুমা আক্তার দম্পতির কন্যা।

অনুষ্ঠানের আয়োজন করে জিস্ট ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন। সহযোগী হিসেবে ছিল পরিবেশ অধিদপ্তরের শব্দ দূষণ নিয়ন্ত্রণের সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প।


এই ক্যাটাগরির আরো সংবাদ