শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

জন্ডিস বোঝাবে এই ৩ লক্ষণ

হেলথ ডেস্ক / ২৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২

গরমকালে দেখা দেয় পেটের বিভিন্ন ধরণের সমস্যা। এর মধ্যে হজমজনিত সমস্যা, পেটের গোলমাল দেখা যায় প্রায়ই। আর পেটের নানাবিধ সমস্যা থেকেই জন্ম নেয় জন্ডিসের মতো রোগ।

চিকিৎসকদের মতে, মূলত খাদ্য ও পানি থেকেই জন্ডিসের জীবাণু শরীরে প্রবেশ করে। রক্তে হলুদ রঙের পিত্ত বিলিরুবিন বেড়ে গেলে জন্ডিস দেখা দেয়। বিলিরুবিন শরীরের স্বাভাবিক রক্তচলাচল ব্যাহত করে।

বিশেষজ্ঞরা বলেন, জন্ডিস একটি অবস্থার নাম। অসুখটি মূলত হেপাটাইটিস। এর ভাইরাস সরাসরি লিভারকে আক্রমণ করে। এর লক্ষণও অনেক সময়ে খুব সহজে ধরা পড়ে না। কিংবা পানি বেশি করে পান করলে সে সব লক্ষণ সরেও যায়। প্রাথমিক অবস্থায় অবহেলা করলে জন্ডিস মারাত্মক আকার নিতে পারে।

মূলত জন্ডিস তিন ধরণের হয়ে থাকে। যেমন- প্রিহেপাটিক জন্ডিস, হেপাটোসেলুলার জন্ডিস, পোস্ট হেপাটিক জন্ডিস বা অবস্ট্রাকটিভ জন্ডিস।

চলুন দেখে নেয়া যাক, জন্ডিস রোগের লক্ষণগুলো কি কি –

  • যকৃতে কোনো সমস্যা দেখা দিলে ওজন কমে যেতে পারে। আর জন্ডিসও সরাসরি লিভারে আঘাত করে। হজম প্রক্রিয়ায় অপরিহার্য ভূমিকা পালন করে যকৃৎ বা লিভার। শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হল লিভার। এটি ক্ষতিগ্রস্ত হলে খিদে কমে যায়। খাওয়া-দাওয়ায় অনীহা জন্ম নেয়। ধীরে ধীরে ওজন কমতে থাকে।
  • জন্ডিসের সমস্যার অন্যতম লক্ষণ হলো- ত্বক ও চোখ হলুদ হয়ে যাওয়া। এই অবস্থায় লিভারে পিত্ত জমা হতে থাকে। হলুদ রঙের পিত্ত জমে থাকার ফলে ত্বক ও চোখ হলুদ বর্ণ ধারণ করে। জমে থাকা পিত্ত পিত্তনালীতে প্রদাহ সৃষ্টি করে। ফলে জন্ডিস হলে পেটে জ্বালাভাব থাকে।
  • জন্ডিস হলে মাঝেমাঝেই পেটে ব্যথা করে ওঠে। বিশেষ করে পাঁজরের নীচের ডান দিকে সর্বক্ষণ ব্যথা হয়। বমি ভাবও থাকে।

এসব লক্ষণ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। দেরি হলে সমস্যা বাড়তে পারে।


এই ক্যাটাগরির আরো সংবাদ