শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

জনসমর্থনে এগিয়ে নৌকার মনোনয়ন প্রত্যাশী জামাল আহমেদ

নিজস্ব প্রতিবেদক / ৭৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১ নভেম্বর, ২০২১
বিশিষ্ট সমাজসেবক জামাল আহমেদ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকার মনোনয়ন প্রত্যাশী হাজী জামাল আহমেদ। তিনি শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়ন থেকে নৌকার মনোনয়ন নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনা দিয়ে এলাকার মানুষজনের মুখে মুখে আলোচনা রয়েছেন।

যার প্রমান গত বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা জনসভায় পরিনত করেন চেয়ারম্যান প্রার্থী হাজী জামাল আহমেদ এর সমর্থকরা। ওই দিন তার নেতৃত্বে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী বর্ধিত সভায় যোগ দেয়।

ইউনিয়নের কয়েকটি ওয়ার্ড ঘুরে জানা যায়, হাজী জামাল আহমেদ সততা, ন্যায়, নিষ্ঠাবান, পরোপকারী একজন মানুষ। তার মধ্য নেই কোন ধরনের হিংসা, প্রতিহিংসা অর্থলিপ্সু। এমনকি তিনি এলাকার মানুষজনের যে কোন বিপদ-আপদে দৌড়ে যান। ইতিমধ্যে তিনি চেয়ারম্যানের চেয়ারে না থেকেও আর্থসামাজিক কাজে নিজকে জড়িয়ে রেখেছেন। এ জন্য জনসাধারণ তার প্রতি আস্থা এবং বিশ্বাসী হয়ে উঠেছেন। তিনি সাংসারিক জীবনের পূর্বে ছাত্র রাজনীতি থেকে শুরু এখনও এই মানুষটি বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রেখে বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতিতে নিঃস্বার্থভাবে সম্পৃক্ত রয়েছেন। রাজনীতির পাশাপাশি হাজী জামাল আহমেদ সফল ব্যবসায়ীও।

ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন (আনু শেখ) বলেন, এবার আমরা দলমত নির্বিশেষে সবাই এই ইউনিয়নের চেয়ারম্যানের চেয়ারটি পরিবর্তন চাই। নিঃস্বার্থভান ব্যক্তি হিসেবে হাজী জামাল আহমেদকে সমর্থন করে তার নির্বাচনী কাজ করছি। শুধু আমি নয়, আমার মত ইউনিয়নের অনেক লোক এমন কথা বলবে। তিনি আরো বলেন, জামাল আহমেদ কেমন লোক ইউনিয়নের সর্বস্তরের মানুষ জানে। সে সাথে গোয়েন্দা সংস্থার কাছেও তার সমন্ধে রিপোর্ট রয়েছে। সর্বোপরি সবার থেকে জামাল আহমেদ ভালো একজন মানুষ। তার জন্য আমাদের দোয়া এবং সমর্থন সব সময় থাকবে।

ইউনিয়ন যুবলীগের সভাপতি মোতাহের হোসেন টিটু ও সহ-সভাপতি খসরুরজ্জামান খোকা বলেন, আমরা এমন একজন মানুষ চেয়েছি তা আমরা পেয়েছিও। যা অতীতে কখনও ইউনিয়নের জনগণ পাননি। যিনি ইতিমধ্য সর্বস্তরের নেতাকর্মীদের মন জয় করে নিয়েছেন। তিনি আর কেউ না আমাদের সকলের প্রানের স্পন্দন হাজী জামাল আহমেদ ভাই। তৃনমুল নেতাকর্মীদের মমতাময়ী নেত্রী জননেত্রী শেখ হাসিনা এবং হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার অভিভাবক মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এর প্রতি আমাদের একটাই দাবি জামাল ভাইয়ের হাতে নৌকার মনোনয়ন তুলে দিন।

ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি মাহবুবুর রহমান সুমন বলেন, ইউনিয়ন নেতাকর্মীদের একমাত্র আশ্রয়স্থল জামাল ভাইকে নৌকার মনোনীত প্রার্থী হিসেবে দেখতে চাই। তার কাছেই ইউনিয়ন পরিষদ নিরাপদ।


এই ক্যাটাগরির আরো সংবাদ