শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

জনপ্রতিনিধিদের জবাবদিহি ‘সবার ঢাকা’ অ্যাপ উদ্বোধন

দর্পণ ডেস্ক / ২৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১০ জানুয়ারী, ২০২১
মো. আতিকুল ইসলাম (ফাইল ফটো) ।

নগরবাসীর কাছে জনপ্রতিনিধিদের জবাবদিহি নিশ্চিত করতে ‘সবার ঢাকা’ অ্যাপের উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

রোববার (১০ জানুয়ারি) বেলা ১১টায় কৃষিবিদ ইনস্টিটিউট অডিটোরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ‘সবার ঢাকা’ অ্যাপের উদ্বোধন করেন তিনি।

মেয়র বলেন, আজ এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে অ্যাপের উদ্বোধন করা হলো। এই অ্যাপের মাধ্যমে জনপ্রতিনিধিদের জবাবদিহি বাড়বে। আমরা প্রত্যেককে জবাবদিহির আওতায় আনতে চাই। জবাবদিহি যেমন আমাকে করতে হবে, তেমনি প্রত্যেক কাউন্সিলর এবং প্রত্যেক কর্মচারীকেও করতে হবে। এজন্যই এই অ্যাপ চালু করেছি।

আতিকুল ইসলাম আরো বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পরে ২১ বছর আমরা পিছিয়ে ছিলাম। তা না হলে আজ ঢাকা শহর এ রকম হতো না।

অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সহযোগিতা প্রসঙ্গে মেয়র বলেন, ইব্রাহিমপুর খালপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন। একই ভাবে ভাষানটেক বাজার থেকে পকেট গেট পর্যন্ত রাস্তাটি প্রশস্ত করার সময়ও সহযোগিতা করেছেন তারা।

অবৈধ দখলদার উদ্দেশে তিনি বলেন, যারা এখনো বিভিন্ন জায়গা অবৈধভাবে দখল করে আছেন তাদের কোনো চিঠি দেওয়া হবে না, সময় দেওয়া হবে না। সিটি করপোরেশন থেকে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এটাই স্বদেশ প্রত্যাবর্তন দিবসের প্রতিজ্ঞা।

অনুষ্ঠানের স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচিসহ আরও অনেকে ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ