তিনি ২৪ সেপ্টেম্বর বিকেলে মতলব উত্তর উপজেলা মহিলা আওয়ামী লীগের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বৈশ্বিক করোনা পরিস্থিতিতে সারা বিশ্বের অর্থনীতি বিপর্যস্ত। এই পরিস্থিতিতে দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে অর্থনীতির চাকা সচল রাখতে প্রয়াস চালাচ্ছে সরকার।’ বিশ্বের দীর্ঘমেয়াদী নারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর দূূরদর্শী নেতৃত্বের জন্য সাধারণ জনগণ ও সরকারের মধ্যে সেতুবন্ধন তৈরি হয়েছে।
মতলব উত্তর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাভলী চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা মহিলা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা পারভীন চৌধুরী রীনা, উপদেষ্ঠা সুবর্ণা চৌধুরী বীণা।
এ সময় মতলব দক্ষিণ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আসমা আক্তার আঁখি, যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি রেনু আক্তার’সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থ্যতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।