শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

ছেংগারচর পৌরসভার ৩৮ কোটি টাকার বাজেট ঘোষণা

কামরুজ্জামান হারুন / ২১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৬ জুলাই, ২০২২

 মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ২০২২-২৩ অর্থবছরে ৩৮ কোটি ৪ লাখ ৩০ হাজার  টাকার বাজেট ঘোষণা করা হয়ছে। 


১৬ জুলাই শনিবার  দুপুরে পৌরসভা অডিটোরিয়ামে  বাজেট ঘোষণা করেন পৌরসভার প্রশাসক এবং সহকারী কমিশনার (ভূমি)মোহাম্মদ হেদায়েত উল্লাহ। বাজেটে  আয় ৩৮ কোটি ৪ লাখের বিপরীতে ব্যায় ধরা হয়েছে ৩৫ কোটি ৯২ লাখ ১০ হাজার টাকা।


এর মধ্যে রাজস্ব আয় ১ কোটি ৭৬ লাখ এবং  রাজস্ব ব্যায় ১ কোটি ৬৪ লাখ ১৫ হাজার টাকা। বাজেট উদ্ধৃত ২৪ লাখ ৭৯০ হাজার টাকা। বাজেট অনুষ্ঠানে পৌর প্রশাসক হেদায়েত উল্লাহ বলেন, পৌরবাসীর উপর ধার্য্যকৃত পৌর কর নিয়মিত পরিশোধ করবেন এবং সেবা নিবেন। যেকোন প্রয়োজনে আমাকে জানাবেন আমি পৌরবাসীর সেবা করতে প্রস্তুত।

বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত, বরেন্য অর্থনীতিবিদ ড.শামসুল আলম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট নূরুল আমিন রুহুল, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস ,উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসন।

ছেংগারচর পৌরসভার প্রশাসক মো. হেদায়েত উল্লাহর সভাপতিত্বে ও পৌর সচিব আবু সূফিয়ানের পরিচালনায় আরো বক্তব্য দেন – এএসপি (সার্কেল) ইয়াসির আরাফাত, ছেংগারচর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসাইন মোহাম্মদ ইয়াছিন,, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস ছাত্তার, পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, মতলব উত্তর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব আলম লাভলু, সাংবাদিক ফারুক মোল্লা, ছেংগারচর বাজার পৌর বনিক সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক ইউসুফ লস্কর প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ