শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষতা উন্নয়নের কোন বিকল্প নেই

ইকবাল হোসেন / ৩৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩ অক্টোবর, ২০২১

বাণিজ্য সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষতা উন্নয়নের কোন বিকল্প নেই বলে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

আজ রবিবার কারওয়ান বাজার ইপিবি ভবনে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত “রুলস অ্যান্ড প্রসিডিউরস ফর ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট” শীর্ষক এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। উদ্বোধনী বক্তব্যে তিনি বাংলাদেশ সরকারের “রূপকল্প-২০৪১” বাস্তবায়নে ও এলডিসি গ্রাজুয়েশন সংশ্লিষ্ট বাণিজ্য সংক্রান্ত বাধা মোকাবেলায় বাণিজ্যিক জ্ঞানসম্পন্ন একটি দক্ষ জনবল তৈরিতে গুরুত্ব প্রদান করেন।
মুখ্য সচিব বলেন, “সম্ভাবনাময় দেশ হিসেবে বাংলাদেশ এখন স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের দোরগোড়ায় রয়েছে। যেহেতু বাণিজ্য একটি দেশের চালিকাশক্তি হিসেবে বিবেচিত, তাই দেশের অর্থনৈতিক অগ্রগতি অক্ষুণ্ণ রাখতে দেশের সরকারি ও বেসরকারি খাতের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ”।

বিএফটিআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা, ও বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব, ড. জাফর উদ্দীন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, মালেকা খায়রুন্নেছা, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন।

ড. জাফর উদ্দীন বলেন, বিএফটিআই এর প্রতিষ্ঠালগ্ন থেকে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে বাণিজ্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যবসা সংক্রান্ত জ্ঞান বৃদ্ধিতে কাজ করছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতে বিএফটিআই এর কর্মপরিধি আরও বাড়াবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবে।

বিএফটিআই-এর নিয়মিত এ প্রশিক্ষণ কার্যক্রমটি আগামী ৭ অক্টোবর ২০২১ তারিখ পর্যন্ত চলবে। আলোচ্য প্রশিক্ষণে বিভিন্ন মন্ত্রণালয় ও এর দপ্তরসমূহ, ব্যবসায়িক সমিতি ও চেম্বারসমূহ, অর্থনৈতিক প্রতিষ্ঠান, আমদানীকারক ও রপ্তানীকারক, বিদেশী দূতাবাসসহ বিভিন্ন সংস্থা থেকে প্রায় ৩৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেছেন। এ প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে প্রশিক্ষণার্থীবৃন্দ মূলত বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কিত ডকুমেন্টেশন, ব্যংকিং নিয়মাবলি, শুল্ক আইন প্রভৃতি বিষয়াদি সম্পর্কে বিষদভাবে জ্ঞানার্জন করতে পারবেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ