শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

চেয়ারম্যান হিসেবে আবারো নির্বাচিত আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী

সজিব দেবনাথ, চাঁদপুর / ২১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে টানা দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান  হিসেবে নির্বাচিত হয়েছেন আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী। গত নির্বাচনের মতো এবারো তার প্রতীক ছিল মোবাইল ফোন।

সোমবার (১৭ অক্টোবর) ভোটগ্রহণ শেষে প্রাপ্ত ফলাফলে তিনি তার একমাত্র প্রতিদ্বন্দ্বি জাকির হোসেন প্রধানীয়া (আনারস) কে ২১২ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।

আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী মোবাইল ফোন প্রতীকে মোট ভোট পেয়েছেন ৭৩২ এবং জাকির হোসেন প্রধানীয়া আনারস প্রতীকে মোট ভোট পেয়েছেন ৫২০। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে এ তথ্য জানান গেছে। রিটার্নিং অফিসার কর্তৃক এখনো ফলাফল প্রকাশ করা হয়নি।

চেয়ারম্যান পদে উপজেলা ভিত্তিক কেন্দ্রের ফলাফল : চাঁদপুর সদরে মোবাইল ফোন ১৬৩, আনারস ৪০। শাহরাস্তিতে মোবাইল ফোন ৬৭, আনারস ৮৩। মতলব দক্ষিণে মোবাইল ফোন ৫২, আনারস ৩২। মতলব উত্তরে মোবাইল ফোন ১০০, আনারস ৮০। ফরিদগঞ্জে মোবাইল ফোন ১১৪, আনারস ৯৭। হাইমচরে মোবাইল ফোন ৬৬, আনারস ১৪। হাজীগঞ্জে মোবাইল ফোন ৭১, আনারস ১০৩। কচুয়ায় মোবাইল ফোন ৯৯, আনারস ৭১।


এই ক্যাটাগরির আরো সংবাদ