শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

চাঁদপুর হাসপাতালে প্রথম ডেঙ্গু রোগী শনাক্ত

সজীব দেবনাথ, চাঁদপুর / ২৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৪ আগস্ট, ২০২১

চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এই প্রথম একজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

শনিবার (১৪ আগস্ট) পরীক্ষানিরীক্ষা শেষে ওই যুবকের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়। এর আগে শুক্রবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৭টায় ডেঙ্গু উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন।

ডেঙ্গু আক্রান্ত ব্যক্তি কচুয়া উপজেলার বড়ইগাঁও রঘুনাথপুর গ্রামের শফিউল্যাহর ছেলে রাকিব হোসেন (১৮)।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রাকিব ঢাকায় থাকা অবস্থায় জ্বরে ভুগছিলেন। পরে গ্রামের বাড়িতে আসলে পরিবারের লোকজন শুক্রবার (১৩ আগস্ট) সন্ধ্যায় ডেঙ্গু সন্দেহে হাসপাতালে নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক রাকিবকে হাসপাতালে ভর্তি দেন। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শনিবার (১৪ আগস্ট) পরীক্ষানিরীক্ষা শেষে তার শরীরে ডেঙ্গু শনাক্ত আসে।

হাসপাতালের আরএমও ডা. সুজাউদ্দৌলা রুবেল বলেন, রাকিব ঢাকা থেকেই ডেঙ্গু আক্রান্ত হয়ে চাঁদপুর এসেছে। তবে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। রোগীর বর্তমান অবস্থা ভালো আছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ