শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

চাঁদপুর হাসপাতালে করোনা রোগীর আত্মহত্যার চেষ্টা

সজীব দেবনাথ, চাঁদপুর / ৪৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩১ জুলাই, ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শ্বাসকষ্টের যন্ত্রণা সইতে না পেরে বিউটি বেগম (৩৫) নামে এক নারী চাঁদপুর জেনারেল হাসপাতালের দ্বিতীয় তলা থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। শনিবার (৩১ জুলাই) বিকেলে হাসপাতালের করোনা ইউনিটের করিডোরে এ ঘটনা ঘটে।

এতে ওই নারীর ডান পায়ের কয়েক স্থানে ভেঙে গেছে এবং মেরুদণ্ডে আঘাত পেয়ে গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (৩১ জুলাই) বিকেলে হঠাৎ করে হাসপাতালের করিডোরের দ্বিতীয় তলা থেকে এক নারী নিচে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন। পরে প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যায়।

হাসপাতাল সূত্রে জানা যায়, আহত বিউটি বেগম করোনা পজিটিভ হয়ে হাসপাতালে দ্বিতীয় তলায় আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

আহতের শাশুড়ি বলেন, আমাদের বাড়ি চাঁদপুরের হাইমচর উপজেলার আলগী গ্রামে। বিউটি আমার ছেলে খোকনের স্ত্রী। ১১ দিন আগে করোনা পজিটিভ হলে তিনি পুত্রবধূকে নিয়ে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন।

তিনি জানান, ১১ দিন ধরে তিনি তার ছেলের বউকে নিয়ে ওই ওয়ার্ডে ভর্তি রয়েছেন। পারিবারিকভাবে তাদের কোনো ঝামেলা নেই বলেও তিনি জানান। ঘটনার সময় তার ছেলের বউকে বিছানায় রেখে বাথরুম থেকে ফিরে এসে এ ঘটনা শুনতে পান।

এ বিষয়ে চাঁদপুর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার রায়হান মো. ওমর ফারুক রূপক বলেন, ঘটনা সম্পর্কে আমিও প্রথমে কিছুই বুঝতে পারিনি। রোগী দেখার ফাঁকে জানতে পারি এক নারী রোগী দ্বিতীয় তলা থেকে লাফ দিয়েছেন। তবে তিনি করোনা পজিটিভ রোগী। আমি যতটুকু জানি তিনি করোনায় আক্রান্ত হলেও তার শারীরিক অবস্থা অনেকটা ভালো। তবে করোনার তো বিভিন্ন ইফেক্ট থাকতে পারে। হয়তোবা সেটা থেকে মানসিকতার কারণে এমনটা করতে পারে। আমি তাকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে হাসপাতালে ভর্তি করে দিয়েছি। আগামীকাল হয়তো অর্থোপেডিক চিকিৎসকসহ অন্যান্য চিকিৎসকরা চিকিৎসাসেবা দেবেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ