চাঁদপুরে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা, কেক কাটা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাড.হেলাল হোসেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন জেলা আওয়ামীলীগ সভাপতি নাসিরউদ্দিন আহমেদ
বিশেষ অতিথি ছিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নাঈম দুলাল পাটোয়ারী ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল। সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েলের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলাআওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি জাহিদুর রহমান জাহিদ, জসিমউদদীন জসিম, যুগ্ম সম্পাদক মাসুদ পরান, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর পিন্টু সাহা,দপ্তর সম্পাদক রনজিত সাহা মুন্না প্রশিক্ষণ ও কর্মশালা বিষয়ক সম্পাদক শফিক গাজী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু হাসানাত জুয়েল সদস্য আবু সায়েম, মোর্শেদ আলম সুমন,জেলা যুব মহিলালীগের সভানেত্রী ও পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস,পৌর যুব মহিলালীগ নেত্রী আয়শা আক্তার শ্যামলী, দোয়া পরিচালনা করেন জোড় পুকুর পাড় বাইতুল ফালা জামে মসজিদের ইমাম, মাওলানা হাফেজ আহাম্মদ।