শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

চাঁদপুর লঞ্চঘাট থেকে ফেন্সিডিল ও গাঁজাসহ আটক ৪ নারী-পুরুষ

আরিফ খান, চাঁদপুর / ৩৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১

চাঁদপুরে পৃথক-পৃথক অভিযানে লঞ্চঘাট থেকে ফেন্সিডিল ও গাঁজা সহ ৪ নারী-পুরুষ কে আটক করেছে নৌ থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাত অনুমান পৌনে ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিকে খবর পেয়ে চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত ইনচার্জ এস আই জাহিদুল হকের নেতৃত্বে এস আই বজলুর রহমান সঙ্গিয় সদস্যদের নিয়ে অভিযান চালানো হয়।

আটককৃতদের বিরুদ্ধে শুক্রবার বিকেলে চাঁদপুর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে বলে জানায় নৌ থানা পুলিশ।

জানা যায়, চাঁদপুর লঞ্চ টার্মিনাল ঘাটের পল্টুনে সন্দেহ জনক ভাবে ঘুরা ফেরা করাবস্থায় সুবত চন্দ্র বিশ্বাস (৪২) ও স্ত্রী শেফালি রানী বিশ্বাস (৩৫) কে ২কেজি গাঁজা সহ হাতে নাতে আটক করেছে। তারা গাঁজা গুলো কুমিল্লার ভারতীয় সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে বরিশালে নিয়ে যাওয়ার জন্য চাঁদপুর লঞ্চঘাটে অবস্থান করছিল। তাদের গ্রামের বাড়ি বরিশালের উজিরপুরে।

অপর অভিযানে রাত ১টার দিকে ৪৫ বোতল ফেন্সিডিল সহ আরো ২ জনকে আটক করা হয়েছে। বরগুনার লবনঘোলা গ্রামের মুখলেছ মিয়ার স্ত্রী ভানু বেগম (৩২) ও শরিষামুড়ি গ্রামের আঃমালেক আখন্দের স্ত্রী খোদেজা বেগম (৩৫) কে আটক করা হয়েছে। তারা ফেন্সিডিলগুলো বরগুনা নিয়ে যাওয়ার জন্য চাঁদপুর লঞ্চ ঘাটে অবস্থান করছিল।


এই ক্যাটাগরির আরো সংবাদ