ট্রাস্টের প্রধান নিবার্হী কর্মকর্তা মাশুরা হোসেনের স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এছাড়াও বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
জানা যায়, গত ৯ জুন চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ চাঁদপুরের পর্যটন স্পট মোলহেডের বড় স্টেশন এলাকা ‘বঙ্গবন্ধু পার্ক’ নামে নামকরণের প্রসঙ্গে অনুমতি আবেদন করেন।
তার আবেদনের প্রেক্ষিতে গত ২৭ অক্টোবর ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টি’-এর ট্রাস্টি বোর্ডের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং ‘বঙ্গবন্ধু পার্ক’ নামে নামকরণের অনুমতি প্রদান করা হয়।
এ বিষয়ে চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, আমি যোগদানের পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই স্থানটিকে ‘বঙ্গবন্ধু পার্ক’ নামের প্রস্তাবনাটি প্রেরণ করি।
যেহেতু বঙ্গবন্ধু বা তার পরিবারের কোন সদস্যের নামে কোন স্থাপনা তৈরীর ক্ষেত্রে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’-এর অনুমোদন প্রয়োজন হয় তাই এতদিন নামটি প্রস্তাবনায় ছিল। এখন তা কার্যকর করা হবে। আশা করছি ১৬ ডিসেম্বরের আগেই নতুন নামের কার্যক্রম চালু করা হবে ।