শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়রের সাথে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা শাখার সৌজন্য সাক্ষাৎ

সজীব দেবনাথ, চাঁদপুর / ৩৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১

চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র এডভোকেট হেলাল হোসাইনের সাথে কার্যালয়ে বৃহস্পতিবার (৬) দুপুর ১২ টায় জাতীয় সাংবাদিক সংস্থার চাঁদপুর জেলা শাখার এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

সভায় জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির আহ্বায়ক, দৈনিক আমার বার্তা’র চাঁদপুর জেলা প্রতিনিধি শ্যামল সরকারের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন, সংগঠনের সদস্য সচিব ও দৈনিক চাঁদপুর জমিন পত্রিকার যুগ্ম সম্পাদক খোরশেদ আহমেদ ।

এসময় প্যানেল মেয়র হেলাল হোসাইন বলেন, সাংবাদিকরা হলো সমাজের দর্পণ আমি সাংবাদিকদের সহযোগিতা চাই । চাঁদপুর পৌর পরিষদ সাংবাদিকদের পাশে থাকবে সব সময়। এ সময় তিনি যেকোন ব্যাপারে জেলা সাংবাদিক সংস্থাকে সহযোগিতা করবেন বলে তিনি জানান।

এ সময় প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস বলেন, আমি সবসময় সাংবাদিকের পাশে আছি ও থাকবো সাংবাদিকরা সব সময় আমাদের ভালো কাজগুলো তাদের লেখনির মাধ্যমে সমাজের কাছে তুলে ধরে।

আরো বক্তব্য রাখেন, জাতীয় সাংবাদিক সংস্থার চাঁদপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও মতলব উত্তর প্রেসক্লাব সভাপতি আব্দুল লতিফ মিয়াজী ও ঢাকার ঢাক পত্রিকার চট্রগ্রাম বিভাগীয় প্রতিনিধি ও দৈনিক ইলশেপাড়ের স্টাফ রিপোর্টার মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থার সদস্য মোঃ আরিফুল ইসলাম, মোঃ নাজিম উদ্দিন ও মোঃ আব্দুল আউয়াল নয়ন, সুচনা সাহা সাংবাদিক সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ। এদিকে সৌজন্যে সাক্ষাৎ শেষে প্যানেল মেয়রকে সংস্থার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ