দৈনিক চাঁদপুরজমিন পত্রিকা ২৫ বছরে পদার্পণে বিশেষ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। আজ বুধবার দুপুর ১২টার দৈনিক চাঁদপুরজমিনের ২৫ বছরে পদার্পণ উপলক্ষে বিশেষ মিলাদ ও দোয়া চাঁদপুরজমিন কমিউনিটি সেন্টার বাগদী নানুপুর চৌরাস্তায় অনুষ্ঠিত হয়।
অনুষ্টানে সভাপতিত্ব করেন, দৈনিক চাঁদপুরজমিন ও জাতীয় দৈনিক অনুপমার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক,হাজী লোকামন পাবলিক স্কুলের চেয়ারম্যান রোটারিয়ান মোহাম্মদ রোকনুজ্জামান রোকন।
মিলাদ ও দোয়া পরিচালনা হাফেজ করেন মাওলানা আবদুর রহমান ।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডা: শেখ মহসিন, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার নির্বাহী সম্পাদক অনলাইন মো: মনির হোসেন সজীব, দৈনিক চাঁদপুরজমিন যুগ্ন সম্পাদক মো: খোরশেদ আহমেদ,সাংবাদিক শাহনেওয়াজ সুজন, সাইফুল ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
দোয়া ও মোনাজাত শেষে হাজী লোকমান পাবলিক স্কুলের শিক্ষার্থী এবং এলাকার গরীব শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।