শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

চাঁদপুর আ’লীগের নৌকা পেলেন যারা

চাঁদপুর প্রতিনিধি / ১৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। এতে চাঁদপুর জেলার পাঁচ আসনের মধ্যে দুই আসনে পরিবর্তন এনে বাকি ৩ আসন পূর্বের প্রার্থীদের ঠিক রাখা হয়েছে।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে চূড়ান্ত তালিকা অনুযায়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

অনুষ্ঠানে চাঁদপুরের ৫টি আসনে নৌকার প্রার্থীর নামও ঘোষণা করা হয়।

চাঁদপুর-১ (কচুয়া) ড. সেলিম মাহমুদ, চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, চাঁদপুর-৩ (সদর-হাইমচর) ডা. দীপু মনি, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) মুহম্মদ শফিকুর রহমান, চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছেন এবং নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে বাদ পড়েছেন চাঁদপুর-১ (কচুয়া) আসন থেকে ড. মহীউদ্দীন খান আলমগীর, চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল। বাকী চাঁদপুর-৩, ৪ ও ৫ আসনে কোনো পরিবর্তন হয়নি।

নতুন করে চাঁদপুর-১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ এবং চাঁদপুর-২ আসনে সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম।


এই ক্যাটাগরির আরো সংবাদ