চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদের মানবিক সহায়তা সারা জেলায় এক অনন্য নজির । করোনাকালে অসহায়, গরীব-দু:স্থ, খেটে খাওয়া ও কর্মহীন মানুষকে পুলিশ সুপার যেভাবে খাদ্য ও নগদ অর্থসহ মানবিক সহায়তা দিয়ে যাচ্ছেন তা সারা জেলায় অনন্য নজিরস্থাপন করেছে ।
করোনার সংক্রমণরোধে আরোপিত লকডাউনে শ্রমজীবী ও স্বল্প আয়ের প্রান্তিক জনগোষ্ঠীর আয়ের পথ সংকুচিত হয়েছে। এছাড়া, অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। চাঁদপুর জেলা পুলিশ সুপার করোনার শুরু থেকেই খাদ্য ও আর্থিক সহায়তা নিয়ে অব্যাহতভাবে এসব মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। তাররি ধারাবাহিকতায় আজওচাঁদপুরে জেলা পুলিশের উদ্যোগে পাঁচ শতাধিক কর্মহীন ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে চাঁদপুর জেলা পুলিশ লাইনস এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়।প্রাণ-আরএফএল এর নিজস্ব অর্থায়নে জেলা পুলিশের ব্যবস্থাপনায় এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন, পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম বার।