শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

চাঁদপুরে ৪২৯ জনের মাঝে সরকারি চেক হস্তান্তর

আরিফ খান, চাঁদপুর / ৪৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
সুবিধাভোগীদের মাঝে চেক হস্তান্তর করছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল্লাহ আল মাহমুদ।

চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের মাধ্যমে ১৬ নভেম্বর (সোমবার) দুপুরে ১৩ জন রোগীকে আনুষ্ঠানিকভাবে এই চেক হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. অলিদুজ্জামান এবং জেলা সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা (নিবন্ধন) মো. মনিরুল ইসলাম।
সুবিধাভোগী ব্যক্তিরা হলেন. মো. আরিফুর রহমান সুমন, জামাল খান, সফিক খাঁন, মোহাম্মদ আলী শেখ, রেহানা বেগম, মো. মহসিন ঢালী, মোসা. মরিয়ম বেগম, রৌশন আরা বেগম, মো. আনোয়ার হোসেন, রেহানা আক্তার, হালিমা, মো. কামাল হোসেন পাটওয়ারী এবং সুবল চন্দ্র দাস।
উল্লেখ্য, ২০২০-২০২১ অর্থ বছরে সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ সহ থ্যালাসেমিয়া আক্রান্ত  রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় অপেক্ষমান তালিকায় অন্তর্ভুক্ত ১৩ জন রোগীকে সর্বমোট ৬ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও ২০১৯-২০২০ এবং চলতি ২০২০-২০২১ অর্থ বছরের ১৩ জনসহ জেলায় সর্বমোট ৪২৯ জনকে ২ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ