শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

চাঁদপুরে ৩ হাজার কর্মহীনদের মাঝে জেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

সজীব দেবনাথ, চাঁদপুর / ৪৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

চাঁদপুর জেলা প্রশাসন কর্তৃক চাঁদপুর পৌরসভার বিভিন্ন স্থানে বসবাসরত ও পৌরসভায় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে নিয়োজিত ৪১৬ জন হরিজন ও পরিচ্ছন্নতাকর্মীদের , হটলাইনে কলকারী ৪০ জন ও অন্যান্য দুঃস্থ পরিবার ৪৪ জনসহ মোট ৫শ জনকে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে।

বুধবার (২৮ এপ্রিল) সকালে চাঁদপুর স্টেডিয়াম মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব ত্রান অসহায় লোকদের হাতে তুলে দেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, আজকে যে ত্রান সামগ্রী পাচ্ছেন তা প্রধানমন্ত্রীর উপহার। প্রধানমন্ত্রী সবসময় আপনাদের কথা চিন্তা করেন। কোন সম্প্রদায়, কোন গোষ্ঠী এবং জনগণের কোন অংশ সুবিধাবঞ্চিত অবস্থায় আছে, কষ্ট আছে, তাদেরকেই বিবেচনা করেন প্রধানমন্ত্রী। কোন কিছুই তাঁর দৃষ্টি এড়ায় না। তিনি আপনাদের কথা চিন্তা করেছেন, ভেবেছেন এবং ত্রান পৌঁছে দেয়ার জন্যে আমাদের দায়িত্ব দিয়েছেন। ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান’র সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেয়র মো: জিল্লুর রহমান জুয়েল।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মেহেদী হাসান মানিক, এ আর এম জাহিদ হাসান ও সাংবাদিকবৃন্দ।

ত্রাণ বিতরণ কাজে সার্বিক সহযোগিতায় ছিলেন, জেলা প্রশাসক কর্তৃক গঠিত স্বেচ্ছাসেবক টিমের সদস্যবৃন্দ। অক্লান্ত পরিশ্রমের জন্য জেলা প্রশাসক স্বেচ্ছাসেবকদের ভূয়সী প্রশংসা করেন ও ধন্যবাদ জানান।

ত্রাণ প্রাপ্তদের মধ্যে জেলা প্রশাসনের হটলাইনে ও অসহায় রোকদের মধ্যে ৮৩ জন এবং হরিজন সম্প্রদায়ের ৪১৭ জনসহ মোট ৫০০ জন।


এই ক্যাটাগরির আরো সংবাদ