শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

চাঁদপুরে ২ শতাধিক অটোরিকশা জব্দ, চালকদের বিক্ষোভ

সজীব দেবনাথ, চাঁদপুর / ৪৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩০ জুন, ২০২১

চাঁদপুরে পুলিশ বিভাগ ও প্রশাসন যৌথ অভিযানে লকডাউন অমান্য করে চলা দুই শতাধিক অটোবাইক ও সিএনজি অটোরিকশা জব্দ করেছে।

বুধবার (৩০ জুন) দুপুরে এর প্রতিবাদে শহরের স্টেডিয়াম রোডে সিএনজি ও বাটারিচালিত অটোরিকশা চালকরা বিক্ষোভ করেন। এ সময় তারা অন্যান্য যানবাহন চলাচলে বাধা দিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হওয়ার প্রায় এক ঘণ্টা পরে যান চলাচল স্বাভাবিক হয়। এ সময় বিক্ষোভকারীদের ঘটনাস্থল থেকে সরিয়ে দেয় পুলিশ।

চাঁদপুরের ট্রাফিক পরিদর্শক আজাদ হোসেন বলেন, ‘লকডাউন অমান্য করে গত তিন দিনে রাস্তায় যাত্রী পরিবহনের দায়ে ৯৮টি সিএনজি ও ১৫৬টি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। আপাতত সেগুলো চাঁদপুর স্টেডিয়ামে রাখা হয়েছে। সেগুলো কীভাবে কখন ছাড়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত দেবেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।’

এদিকে অটোরিকশা চালকরা বলছেন, করোনায় যানবাহন চলাচল নিষিদ্ধ করা হলেও প্রশাসনের পক্ষ থেকে তাদের কোনও ধরনের সহায়তা করা হচ্ছে না। এতে তারা পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। বাধ্য হয়ে তারা অটোরিকশা নিয়ে রাস্তায় বের হয়েছিলেন।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ বলেন, ‘সড়কে চালকরা কিছু সময়ের জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করলে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের সরিয়ে দেয়। নিষেধাজ্ঞা অমান্য করে কোনও যানবাহন সড়কে নামলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন বলেন, ‘সরকারি সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করছি। এর আগে সরকারি প্রণোদনা দেওয়া হয়েছিল। এবারও হয়তো সরকার সিদ্ধান্ত নেবে। তবে এখনও আমাদের কাছে সেই ধরনের কোনও নির্দেশনা আসেনি।’


এই ক্যাটাগরির আরো সংবাদ