শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

চাঁদপুরে ২শ’ জেলে পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

চাঁদপুর প্রতিনিধি / ২৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ পালন উপলক্ষে ২ সেপ্টেম্বর  সকাল ১১ টায় চাঁদপুর স্টেডিয়ামে ২শ’ অসহায় জেলে পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ খাদ্য সামগ্রী  বিতরন করা হয়েছে, এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রান সামগ্রী বিতরন করেন  জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস ।


  এ সময় তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রী এদেশের সকল গরিব-দুঃখী মানুষের কথা ভাবেন এবং আপনাদের সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীর উপহার দিয়ে রেখেছেন,আপনারা কেউ কষ্টে থাকলে না খেয়ে থাকলে আমাদের  ৩৩৩ নাম্বারে ফোন দিয়ে খাদ্য সহযোগিতা চাইবেন  আর তাতেই খাদ্যসামগ্রী আপনাদের বাড়ি পৌঁছে যাবে, এ সময় তিনি আরও বলেন,জাটকা ও মা ইলিশ রক্ষায় জেলেদের সচেতন হতে হবে কেউ ইলিশের ক্ষতি করবেন না তাহলে আপনারাও ও ক্ষতিগ্রস্ত হবেন ।
তাই আপনারা যাতে ক্ষতিগ্রস্ত না হন আমরা সেই ব্যবস্থা করছি জাটকা ইলিশ ও মা ইলিশ রক্ষায় সকল জেলেদেরকে আন্তরিকতার সহিত কাজ করতে হবে।  আমরা চাই না আপনারা মা ইলিশ ও জাটকা ইলিশ শিকার করে জেলে যান কাউকে জেলে ভরে শাস্তি দিতে চাই না, আমরা চাই বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে আপনাদেরকে কাজে লাগাতে যাতে সকল জেলেরা জাটকা রক্ষা অভিযানের সময় অন্য কাজ করতে পারে সেই ব্যবস্থা আমরা করে দিচ্ছি আমরা মন্ত্রণালয়ে যোগাযোগ করছি আমরা বিকল্প ব্যাবস্থার কথা লিখেছি,   শুধু আপনাদের চাল সহযোগিতা দিতে চাইনা আমরা চাই একটা অ্যাকাউন্ট খুলে আপনাদের একাউন্টে টাকা দিতে যাতে আপনারা ঐ টাকা দিয়ে চাউল ডাল তেল কিনে খেতে পারেন।

জেলা মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মেহেদী হাসানের  সভাপতিত্বে ও সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুব রশিদের পরিচালনায় ত্রান বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রোটারিয়ান  কাজী শাহাদাত, মৎস্য গবেষণা ইন্সটিটিউটচাঁদপুর  নদী কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হারুনুর রশিদ। আরও বক্তব্য রাখেন  জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আঃ মালেক দেওয়ান।এসময় উপস্হিত ছিলেন সদর উপজেলা  সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য , ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসেন প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ