শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

চাঁদপুরে দুঃস্থ শ্রমিকদের চিকিৎসা ও তাদের ছেলেমেয়েদের জন্য শিক্ষা অনুদানের চেক বিতরণ

এস. কাউসার ,চাঁদপুর / ৪১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১

শ্রম অধিদপ্তর চাঁদপুর শ্রমিক কল্যাণ কেন্দ্রের আয়োজনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন হতে বরাদ্দকৃত আর্থিক সহায়তার সাড়ে ৫ লাখ টাকার চেক ১৭ জন দুঃস্থ শ্রমিকদের চিকিৎসা ও তাদের ছেলে-মেয়েদের জন্য শিক্ষা অনুদানের চেক বিতরন করা হয়েছে।

সোমবার (১১ জানুয়ারি) বিকেলে শহরের পুরাণ বাজার শ্রম কল্যাণ কেন্দ্রের সম্মেলন কক্ষে এই চেক বিতরণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব পরিবারের হাতে চেক তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান ।

এসময় তিনি বলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে প্রাপ্ত দুঃস্থ শ্রমিকদের চিকিৎসা ও তাদের ছেলেমেয়েদের জন্য শিক্ষা অনুদানের চেক দেয়া হয়েছে। এটি মাননীয় প্রধানমন্ত্রীর একটি মানবিক উদ্যোগ। এই অনুদান দুঃস্থ শ্রমিক পরিবারের সদস্যগণের চিকিৎসা ও তাদের ছেলে-মেয়েদের লেখাপড়ার জন্য সহায়ক ভূমিকা পালন করবে।

কুমিল্লা আঞ্চলিক শ্রম দপ্তরের উপপরিচালক মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ।

এসময় উপস্থিত ছিলেন, পুরান বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম, চাঁদপুর জেলা জাতীয় শ্রমিকলীগ জেলা শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) মো. মাহবুবু রহমান ও সাধারণ সম্পাদক মো. ওহিদুল ইসলাম প্রমূখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ