শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

চাঁদপুরে শ্বাসনালী বন্ধ হয়ে মায়ের কোলেই শিশুর মৃত্যু

আশেক এলাহী / ৪১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১

চাঁদপুরে শিশুকে খাবার খাওয়াতে গিয়ে শ্বাসনালী বন্ধ হয়ে মায়ের কোলেই জুবায়ের নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার ভিঙ্গুলিয়া গ্রামে এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহত শিশু জুবায়ের ওই গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

নিহত শিশুর নানা আবিদ মিয়া জানান, মঙ্গলবার দুপুরে শিশু জুবায়েরকে তার মা কোলে শুইয়ে চামচ দিয়ে তরল খাবার  খাওয়াচ্ছিলেন। এর মধ্যে হঠাৎ শিশু জুবায়ের অসুস্থ হয়ে পড়লে তারা তাকে তাৎক্ষণিক উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্মরত চিকিৎসক জুবায়েরকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নুর হুসাইন বান্না জানান, শিশুটিকে তার মা কোলে শুইয়ে তরল জাতীয় খাবার খাওয়াচ্ছিলেন। শিশুটিকে এভাবে শোয়া অবস্থায় খাওয়ানোর কারণে তার শ্বাসনালী বন্ধ হয়ে সে মৃত্যুবরণ করেছে।

তিনি আরও জানান, শ্বাসনালী ও খাদ্যনালী পাশাপাশি থাকায় সোয়া অবস্থায় চামচা দিয়ে খাওয়াতে গিয়ে সে খাবার খাদ্যনালীতে না গিয়ে শ্বাসনালীতে ঢুকে পড়েছে। এজন্য তার শ্বাস বন্ধ হয়ে এক দেড় মিনিটের মাথায় সে মৃত্যুবরণ করেছে। শিশুদের এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু রোধ করতে হলে অভিভাবকদের সচেতন হতে হবে। কোনো শিশুকে শোয়া অবস্থায় খাবার খাওয়ানো ঠিক নয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ