শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

চাঁদপুরে শিল্পী ও সাহিত্যিকদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ

সজীব দেবনাথ, চাঁদপুর / ২৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১

করোনা ভাইরাস কোভিড -১৯ সংক্রমনজনিত কারণে চাঁদপুর জেলার কর্মহীন শিল্পী ও সাহিত্যিকদের অনুকূলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে প্রাপ্ত অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ মে) দুপুরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

অনুষ্ঠানে গত বছর (২০২০ সালে) করোনার প্রথম ধাপে আবেদনকারিদের মধ্য থেকে ১৩৯ জনকে ১০ হাজার টাকা করে ১৩ লক্ষ ৯০ হাজার টাকা প্রদান করা হয়। দাপ্তরিক কিছু কাজের জন্যে ২০২০ সালের এই চেকগুলো বিতরণে দীর্ঘ সময় বিলম্ব হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবার কথা চিন্তা করেন। তাঁর চিন্তা থেকে কোন সেক্টরের মানুষ বাদ যায় না। এদেশের সবধরণের মানুষ যেন ভালো থাকেন সবসময়ই তিনি তা নিয়ে চিন্তা করেন এবং ভাবেন। আর তাই তিনি এই করোনাকালীন সময়ে অন্যান্য সেক্টরের মতো কর্মহীন শিল্পী সাহিত্যিকদের জন্যেও প্রনোদনা দিয়েছেন।

তিনি আরো বলেন, করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে প্রধানমন্ত্রী চাঁদপুরবাসীর জন্যে ২কোটি ৩৮ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছেন। যা ইতিমধ্যে প্রত্যেক উপজেলায়, পৌরসভায়ও ইউনিয়নে বিতরণ করে দেয়া হয়েছে। এছাড়াও জেলা প্রশাসনকে বিশেষ বরাদ্দ দিয়েছেন। বৃহস্পতিবার পর্যন্ত আমরা প্রায় ৪ হাজার অসহায়, দুস্থ ও কর্মহীন পরিবারের মাঝে ত্রান বিতরণ করেছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা রয়েছে আমরা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছি। আপনারা সবাই প্রধানমন্ত্রীর জন্যে দোয়া করবেন।

জেলা প্রশাসক আরো বলেন, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ও সবসময় আমাদের সাথে যোগাযোগ রাখছেন। তিনি চাঁদপুরবাসীর কথা চিন্তা করের, চাঁদপুরবাসীর খোঁজখবর নেন। তিনি সহযোগিতা করেন বলে, আমাদের অনেক কাজ সহজ হয়ে যায়।

জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার মোঃ আয়াজ মাবুদের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, চাঁদপুরের স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপ-সচিব) ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার প্রমূখ।

জেলা শিল্পকলা একাডেমীর নির্বাহী সদস্য শহিদ পাটোয়ারী ও সাংবাদিক এমআর ইসলাম বাবু’র যৌথ সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ।


এই ক্যাটাগরির আরো সংবাদ