শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন

চাঁদপুরে শান্তিপূর্ণভাবে হেফাজত ইসলামের হরতাল পালন

চাঁদপুর প্রতিনিধি / ৩৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৮ মার্চ, ২০২১

চাঁদপুরে মোদি বি‌রোধী শা‌ন্তিপূর্ণ আন্দোলনে ৭ জন‌ তৌ‌হিদী জনতাকে শহীদ ও নিরস্ত্র মুস‌ল্লিদের উপর পু‌লিশী হামলার প্রতিবাদে হেফাজতের ডাকা সকাল সন্ধ্যা হরতাল শা‌ন্তিপূর্ণ পরিবেশে পালিত হচ্ছে।

রোববার (২৮ মার্চ) ফজর নামাজের পর পরই শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে জেলা হেফাজত ইসলামের সভাপতি মাওলানা লিয়াকত হোসাইন ও সাধারণ সম্পাদক এস এম আ‌নওয়ারুল ক‌রিমের নেতৃত্বে হরতাল সমর্থনে একটি মিছিল বের করতে চাইলে পুলিশ তাদের বাঁধা প্রদান করে।

এছাড়া শহরের চক্ষু হাসপাতালের সামনে, ওয়ারল্যাস মোড়ে হেফাজতের নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে।

এদিকে সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া ও বড় স্টেশন এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে হেফাজতের নেতাকর্মীরা। এসময় পুলিশ ও বিজিবি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে যান চলাচল স্বাভাবিক করেন। হেফাজতে ইসলামের ডাকা হরতাল প্রতিরোধে চাঁদপুর জেলা পুলিশের ২২ টি ইউনিট শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিতে দেখা যায়।

হরতাল চলাকালীন সময়ে শহরের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সকাল থেকে চাঁদপুর জেলা শহর থেকে কোন ধরনের দূরপাল্লার বাস ছেড়ে যেতে দেখা যায়নি। লঞ্চে যাত্রী সাধারণের সংখ্যা ছিল অন্যান্য দিনের থেকে অনেক কম। তবে বেলা বাড়ার সাথে সাথে শহরের ছোট-বড় যানবাহন অন্যদিনের মত স্বাভাবিক চলাচল করতে দেখা গেছে।

চাঁদপুর মডেল থানার ওসি মোহাম্মদ আব্দুর রশিদ জানান, পুলিশের কঠোর অবস্থানে মাঠে নামতে পারেনি হেফাজত ইসলাম। মহামায়া এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে এমন সংবাদ পেলে আমরা তাৎক্ষণিক সেখানে গিয়ে যানচলাচল স্বাভাবিক করি। শহরের ২২টি গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের কঠোর অবস্থান ছিলো।

এদিকে হরতালের বিপক্ষে শহরের কালিবাড়ি কোর্ট স্টেশন এলাকায় জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন-আহবায়ক ফেরদৌস মোর্শেদ জুয়েলের নেতৃত্বে নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ