শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন

চাঁদপুরে লকডাউন বাস্তবায়নে শুরু থেকেই ও‌সি আবদুর রশীদের কঠোর অবস্থান

চাঁদপুর প্রতিনিধি / ৪১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১

চাঁদপুর জেলার সদরে  সর্বাত্মক লকডাউনে সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে সদর মডেল  থানা পু‌লিশ।

কঠোর লকডাউনের শুরু থেকেই সদর থানার অ‌ফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুর রশীদের  নেতৃত্বে পৌর শহরের বিভিন্ন হাট-বাজার,অলিগলি টহল দিতে দেখা গে‌ছে। পৌর শহর সহ সদর উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে পথচারী, দোকানী, রিক্সা ও ভ্যান চালকসহ সকলকে সতর্ক করে ঘরে থাকার আহবান জানান তিনি।

লকডাউ‌নের প্রথমদিন সকাল থে‌কেই ও‌সি আবদুর রশীদের সরকা‌রি নি‌র্দেশনা পাল‌নে ক‌ঠোর অবস্থানের কার‌নে রাস্তাঘাট ছিলো অনেকটাই ফাঁকা।গণপরিবহন বন্ধ থাকলেও পণ্যবাহী ও জরুরি সেবাদানকারী যানসহ সামান‌্য সংখ‌্যক রিকশা, মিশুক ও মোটরসাই‌কেল চলাচল করছে। শপিং মল ও দোকানপাট বন্ধ রয়েছে। খোলা রয়েছে- নিত্যপয়োজনীয় পণ্যের দোকান। সরকারের জারি করা বিধিনিষেধ সংক্রান্ত জনসচেতনতা বাড়াতে পুরো শহর জুড়ে চলছে পুলিশের প্রচার-প্রচারণা।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল  থানার ও‌সি আবদুর রশীদ  জানান, চাঁদপুর পুলিশ সুপার মিলন মাহমুদের কঠোর নি‌র্দেশনায় আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই লকডাউনকে বাস্তবায়ন করতে শুরু থেকেই মাঠে অবস্থান করছি। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে এই লকডাউনে জরুরি প্রয়োজন ছাড়া আমরা একদমই কাউকে রাস্তায় বের হতে দিচ্ছি না। লগডাউন বাস্তবায়ন ও মানুষের মাঝে সচেতনতা বাড়াতে প্রতিদিনই মাঠ পর্যায়ে কাজ করবে সদর মডেল  থানা পুলিশ। সরকার ঘোষিত এ কার্যক্রম বাস্তবায়নে আমা‌দের তৎপরতা অব‌্যাহত থাক‌বে।

সরেজমিন ঘুরে দেখা গে‌ছে সদর, উপ‌জেলার প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন। কেউ রাস্তায় বের হলে পড়তে হচ্ছে পুলিশের জেরার মুখে। কারো জরুরি কাজ থাকলে পুলিশ সদস্যরা তাদের দ্রুত কাজ শেষ করে ঘরে ফেরার নির্দেশনা দিচ্ছেন।

উল্লেখ্য, আবদুর রশীদ কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়ে রাজারবাগ পুলিশ হাসপাতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে তার কর্মস্থলে যোগদিয়ে আবার কর্মতৎপরতা শুরু করেছেন। এদিকে গত (১ আগস্ট) পোশাক কারখানাসহ রফতানিমুখী শিল্প-কারখানায় কাজে যোগ দিতে শ্রমিকদের পরিবহনের জন্য গণপরিবহন ও লঞ্চ চলাচলের বিধিনিষেধ শিথিল করে চলাচলের  অনুমতি দিয়েছে সরকার।


এই ক্যাটাগরির আরো সংবাদ