শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

চাঁদপুরে রূপসী রোটার‌্যাক্ট ক্লাবের অভিষেক

আরিফ খান, চাঁদপুর / ৩৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২০

চাঁদপুরে রূপসী রোটার‌্যাক্ট ক্লাবের ২৬তম অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

২০ নভেম্বর (শুক্রবার) বেলা ১১টায় চাঁদপুর রোটারী ভবনে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।

এসময় তিনি বলেন, কিশোর বয়সী যুবক-যুবতীদের মধ্যে নানা ধরনের প্রবণতা থাকে। আর সেই দিকটা লক্ষ্য রেখে রোটারী ইন্টারন্যাশনাল যুবক-যুবতীদের জন্য রোটার‌্যাক্ট ক্লাব গঠন করেছে। এতে ১৮ থেকে ৩০ বছর বয়সী যুবক-যুবতীরা সমাজের নানা সেবামূলক কাজ, নিজেদের নেতৃত্ব ও বন্ধুত্ব বিকাশে কাজ করে। ফলে তারা একটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে নিজেদের গড়ে তোলে।

তিনি আরো বলেন, চাঁদপুরেও রোটারী এবং রোটার‌্যাক্ট ক্লাব সমাজের অসহায় মানুষের সেবায় কাজ করে। তাদের মধ্যে দেশের ও আন্তর্জাতিকভাবে নেতৃত্ব দেয়ার সামর্থ্য গড়ে উঠেছে। আমি চাঁদপুর রূপসী রোটার‌্যাক্ট ক্লাবের অভিষেক অনুষ্ঠানের সফলতা এবং তাদের ভালো কাজগুলোর জন্য সাধুবাদ জানাই।

অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর রোটারী ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক, রোটারিয়ান পিপি কাজী শাহাদাত, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান অ্যাড. সাইয়্যেদুল ইসলাম বাবু, প্রেসিডেন্ট রোটারিয়ান নাসির উদ্দিন খান, সেক্রেটারী রোটারিয়ান অ্যাড. নজরুল ইসলাম খোকন, পার্টনার ইন সার্ভিস কমিটির (চাঁদপুর রূপসী রোটার‌্যাক্ট ক্লাব) চেয়ারম্যান ও দৈনিক ইলশেপাড়ের প্রধান সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন এবং সাবেক চেয়ারম্যান রোটারিয়ান এড. পলাশ মজুমদার।

বিশেষ অতিথির বক্তব্যে কাজী শাহাদাত বলেন, আজকের রোটার‌্যাক্টরাই ভবিষ্যতে রোটারিয়ান হিসেবে দেশ ও মানুষের সেবা করবে। তাদের প্রতি সেবা ও নেতৃত্ব ধরে রেখে অসহায়ের সহযোগিতা করার প্রত্যাশা ব্যক্ত করেন।

চাঁদপুর রূপসী রোটার‌্যাক্ট ক্লাবের অভিষেক কমিটির চেয়ারম্যান রো. পিপি সৈকত পাল ও পিপি রো. অনয় দেবনাথ ধ্রুব’র পরিচালনায় আরো বক্তব্য রাখেন, ক্লাবের প্রেসিডেন্ট রো. সুদীপ সরকার, সদ্য সাবেক সভাপতি রো. প্রশান্ত কুমার সাহা নিশান, সদ্য সাবেক সচিব রো. বিশ্বজিৎ সাহা, সেক্রেটারী রো. কুলদীপ মালাকার, ক্লাব সেবা পরিচালক আফসানা আক্তার তন্বী প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ