শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ থেকে বিপুল পরিমান জাটকা জব্দ

চাঁদপুর প্রতিনিধি / ৩৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১

বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশান চাঁদপুর কর্তৃক হরিনা ও বহরিয়া মাচ ঘাটে অভিযান পরিচালনা করে আনুমানিক ৬২.৫ মন (২৫০০ কেজি) জাটকা জব্দ করা হয়।

শুক্রবার (২৯ জানুয়ারি) সকালে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি বলেন, জাটকা নিধন রোধে বাংলাদেশ কোস্ট গার্ড গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় ২৯ জানুয়ারী ২০২১ তারিখ সকালে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশান চাঁদপুর হরিনা ও বহরিয়া মাছ ঘাটে অভিযান পরিচালনা করে আনুমানিক ৬২.৫ মন ( ২৫০০ কেজি) জাটকা জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে স্টেশান কমান্ডার চাঁদপুর, লেফটেন্যান্ট এম আসাদুজ্জামান এর নেতৃত্বে চাঁদপুর হরিনা ও বহরিয়া মাছ ঘাটে অভিযান পরিচালনা করা হয়।

পরবর্তীতে উক্ত জাটকাগুলো নির্বাহী মেজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম এবং উপজেলা মৎস্য সম্প্রসারন কর্মকর্তা এম ফারুক আহমেদ এর উপস্থিতিতে স্থানীয় ২৭ টি এতিমখানা ও স্থানীয় দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড এর এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধভাবে মৎস্য আহরণ, জাটকা নিধন রোধে নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ