বুধবার (২৫আগষ্ট) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয় চাঁদপুর কর্তৃক প্রস্তুতকৃত মাক্স এবং প্রধান কার্যালয় কর্তৃক সরবরাহকৃত মাদকের ক্ষতিকর প্রভাব সম্বলিত ডিসপ্লে স্ট্যান্ড জেলা প্রশাসক, চাঁদপুর কার্যালয়ে স্থাপনের নিমিত্ত জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ মহোদয়কে প্রদান করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ,কে,এম দিদারুল আলম ।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মোঃ ইমতিয়াজ হোসেন ।