শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চাঁদপুর প্রতিনিধি / ২৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১

চাঁদপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে উদযাপিত হলো বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী।

সোমবার বিকেলে শহরের হাসান আলী স্কুল মাঠে বিশাল ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রাক্তন ও বর্তমান ছাত্রলীগ নেতাকর্মীদের উপস্থিতিতে বেশ প্রাণবন্ত হয়ে উঠে।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ আবদুল মোতালেব, জেলা ছাত্রলীগ সভাপতি জহির উদ্দিন মিজি, সাধার সম্পাদক সাদ্দাম হোসেন, সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বারাকাত রেজওয়ান, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, পৌর ছাত্রলীগ সভাপতি কাউন্সিলর সোহেল রানা ও সাধারণ সম্পাদক রবিন পাটওয়ারী।

চাঁদপুর সদর উপজেলা ও হাইমচর উপজেলার ইউনিয়ন পর্যায় কমিটির নেতাদের নেতৃত্ব মুল অনুষ্ঠানে শোভা যাত্রা এসে যুক্ত হতে দেখা গেছে।

জেলা ছাত্রলীগ সভাপতি জহির উদ্দিনের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ। এসময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের দেশ ও জনকল্যাণে নিবেদিত হয়ে কাজ করার আহ্বান।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু, অজয় ভৌমিক, জেলা যুবলীগের সাবেক সভাপতি ইউসুফ গাজী, সাবেক ছাত্রলীগ নেতা, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান ভূঁইয়া, বর্তমানে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারি, মাহফুজুর রহমান টুটুল প্রমুখ।

উল্লেখ্য, সমাবেশ শেষে প্রাক্তন ও বর্তমান ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে বিশাল একটি শোভাযাত্রা চাঁদপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।এর আগে পায়রা ও বেলুন উড়িয়ে এবং কেক কেটে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সূচনা করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ