শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

চাঁদপুরে ফুটবল বিতর্কে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

মোঃ আরিফ মীর / ১৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে আর্জেন্টিনার খেলার সর্মথন নিয়ে বাকবিতন্ডার জেরে দশম শ্রেণির ছাত্র মেহেদী (১৬) কে ছুড়িকাঘাতে হত্যা করেছে একই এলাকার তার বন্ধু বরকত (২০)। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যা ৭টায় সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নানুপুর আমিন বেপারী বাড়ি সামনে।

ঘটনার পরপরই নিহত মেহেদী (১৬) কে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় অভিযুক্ত বরকত (২০) কে তার বসতঘর থেকে এলাকাবাসী আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ যেয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

নিহত মেহেদীর পিতা কাঁচামালের ব্যবসায়ী হেলাল বেপারী বলেন, আমার ছেলে দু’দিন আগে আর্জেন্টিনার খেলা দেখছিল। ঐদিন রাতে আমার ছেলেকে খেলা নিয়ে বরকত মারধর করে। এরপর সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় আমার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে বরকত ছুড়ি দিয়ে এলোপাথারী বুকে আঘাত করে তাকে মেরে অন্ধকারে ফেলে রেখে যায়।


এই ক্যাটাগরির আরো সংবাদ