শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

চাঁদপুরে প্রশাসনের অভিযানে ৪৬ মামলায় ১০ হাজার টাকা জরিমানা

সজীব দেবনাথ, চাঁদপুর / ৪০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১

চাঁদপুরে করোনার সংক্রমণ রোধে সরাকার ঘোষিত নির্দেশনা বাস্তবায়ন ও সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন।

সোমবার (২৬ এপ্রিল)  জেলার সকল উপজেলায় নির্বাহী কর্মকর্তা, এসি (ল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। এতে সর্বমোট ৬টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৪৬ মামলায় ১০হাজার ৭শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার দিনের বিভিন্ন সময়ে জেলার সদর থেকে সকল উপজেলায় মোবাইল কোর্ট চলাকালে অযথা বাসা থেকে বের হওয়া, গণজমায়েত করা, নিরাপদ দূরত্ব বজায় না রাখার অপরাধে ৩৯ টি মামলায় ৩৯ জন ব্যক্তিকে মোট ৮হাজান টাকা জরিমানা করা হয় এবং বাজার মনিটরিং করা হয়।

হাজীগঞ্জে ৬ জনকে ৬শ’ টাকা জরিমানা করা হয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এ ১ টি মামলায় ১হাজার টাকা জরিমানা করা হয় ফরিদগঞ্জে ১০ মামলায় ১হাজার টাকা টাকা জরিমানা করা হয়।

অভিযানের মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট উজ্জ্বল হোসেন, আবিদা সিফাত, এ আর এম জাহিদ হাসান, রেশমা আক্তার।

করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণরোধের লক্ষ্যে জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ