শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

চাঁদপুরে প্রধানমন্ত্রীর উপহার পেল ২৫০ পরিবার

সজীব দেবনাথ, চাঁদপুর / ৫০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে ২৫০ জন হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার (খাদ্যসহায়তা) প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমতেয়াজ হোসেনের পরিচালনায় এসময় জেলা প্রশাসক বলেন, করোনাকালীন সব শ্রেণিপেশার মানুষই কষ্ট আছেন। পৃথিবীর কোনো শ্রেণির মানুষ এ সময় ভালো আছেন, তা বলা যাবে না। এই দুর্যোগ সময় যাতে ভালোভাবে অতিবাহিত করতে পারি, তার জন্য প্রধানমন্ত্রীর এই উপহার।

ডিসি আরও বলেন, প্রধানমন্ত্রী আপনাদের কথা ভাবেন। তিনি সারাদেশের মানুষের জন্যই এই উপহার প্রদান করেছেন। যাদের প্রধানমন্ত্রীর উপহার প্রয়োজন, তারা জাতীয় জরুরি নম্বর ৩৩৩ কল দেবেন। আমরা আপনাদের বাড়িতে সেই উপহার পৌঁছে দেব।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জল হোসেন, ইবনে আল জায়েদ হোসেন প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ