শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

চাঁদপুরে পিকআপভ্যানে ৩৭ মণ জাটকা, আটক: ২

এস কাউসার, চাঁদপুর / ৩৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩ এপ্রিল, ২০২১

চাঁদপুরে অভিযান চালিয়ে পিকআপভ্যান থেকে এক হাজার ৫০০ কেজি (৩৭ মণ) জাটকাসহ দুজনকে গ্রেফতার করেছে চাঁদপুর কোস্টগার্ড।


শনিবার শহরের পুরানবাজার-নতুন বাজার সেতুসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন :- চাঁদপুর সদর থানার ব্রাহ্মণগাঁও গ্রামের সেলিম মোল্লার ছেলে ইয়াছিন মোল্লা (১৬) এবং নওগাঁর মহাদেবপুর থানার হোসেন আলী মন্ডলের ছেলে রফিকুল ইসলাম (৩৫)।


কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট আসাদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর উপজেলায় ঢাকাগামী পিকআপে তল্লাশি চালিয়ে ৩৭ মণ জাটকাসহ দুজনকে গ্রেফতার করা হয়।


চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জরুল মোর্শেদ বলেন, মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানায় জাটকাগুলো বিতরণ করা হয়। গ্রেফতারকৃতদের এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান তিনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ